নিজস্ব সংবাদদাতা:
১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, ৬৯ বছর বয়সী দীপক বিশ্বাস নামে এক বয়স্ক লোকের ভাড়া থাকতেন ওই নির্যাতিতার পরিবার। পরিবারের অভিযোগ, গত ছ’মাস ধরে বেশ কয়েকবার ওই নাবালিকাকে ধর্ষণ করেছেন অভিযুক্ত ব্যক্তি। এদিন এই ঘটনা জানাজানি হতেই ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রিজেন্ট পার্ক এলাকায় ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে দীপক বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে পকসো আইনের ৪ ও ৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। চিকিৎসার জন্য নির্যাতিত ওই নাবালিকাকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news