Breaking News
Home / TRENDING / নাশকতা এড়াতে দেশের ১৯টি বিমানবন্দরে জারি সতর্কতা

নাশকতা এড়াতে দেশের ১৯টি বিমানবন্দরে জারি সতর্কতা

নিজস্ব সংবাদদাতা:

স্বাধীনতা দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকার দেশের ১৯ টি বিমানবন্দরকে (দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, ইম্ফল, চেন্নাই, কলকাতা, অমৃতসর, তিরুবন্তপুরম, রায়পুর, জয়পুর, লখনৌ, শ্রীনগর, পাটনা, গোহাটি, ভোপাল, ভুবনেশ্বর, দেরাদুন, আমেদাবাদ) সতর্ক বার্তা দেন।

বিমানবন্দর সূত্রে খবর, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির কারণে এই সময় কোনোরকম কোনো নাশকতা এড়াতেই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ৩৭০ ধারা বিলোপের পর আবার একটা পুলওয়ামা বলে পাকিস্তান যেভাবে হুঁশিয়ারি দিয়েছে, তাতে কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতের স্বরাষ্ট্র দফতর।

এদিন কলকাতা বিমানবন্দরে সিআইএসএফ-এর পক্ষ থেকে আঁটোসাঁটো নিরাপত্তা বলয় ঘিরে ফেলা হয়েছে। বৃহস্পতিবার ত্রিস্তরীয় থেকে পঞ্চম স্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় সিআইএসএফ-এর পক্ষ থেকে কলকাতা বিমান বন্দর ঘিরে ফেলা হয়েছে। এমনকি কলকাতা বিমান বন্দরের প্রবেশদ্বার থেকে শুরু করে বিমানে ওঠার আগে পর্যন্ত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এছাড়া কোনও যাত্রীর উপর সন্দেহ হলে তাঁকে আটক করে চেকিং করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *