কিশোর ঘোষ:
বাইশে শ্রাবণ
সেই রাতে যতদূর চোখ যায়… বাবার মুখাগ্নি, আর কেউ নেই
মহাকাশে ধুপকাঠি তারা, কান্নার ম্যাটাডোর নিমতলাগামী
সেই অক্টোবরে শ্রাবণের বৃষ্টি, বিধবা আকাশ
জলে ধুয়ে
মার শাড়ি সাদা হয়ে গেল!
চোখ মোছার চেয়েও কম সময়ে
অতীতের শবদেহ শ্মশানে পৌঁছলো
চুল্লিতে বাবাকে ঢোকানোর আগে রবীন্দ্রনাথের মুখাগ্নি করলাম আমি
যেহেতু চির-কান্নার ম্যাটাডোর নিমতলাগামী
সেই থেকে এক
বাইশে শ্রাবণের জলে
ভেসে চলেছি আমি…
যেহেতু, ছেলে আসলে মরে যাওয়া বাবার নাভি
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news