Breaking News
Home / TRENDING / সল্টলেকে ৫০ লক্ষ টাকার মাদকসহ গ্রেফতার ২

সল্টলেকে ৫০ লক্ষ টাকার মাদকসহ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা:

 

বিপুল পরিমাণ মাদক বা যাবা ট্যাবলেট সহ দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে, সল্টলেক স্টেডিয়ামের কাছ থেকে প্রায় ১০ কেজি মাদক সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের একটিএফ বাহিনী। মহিবুর রহমান (২৩) ও আসাবুর হোসেন (৩১) নামে ধৃত ওই দু’জন মুর্শিদাবাদের বাসিন্দা। 

 

পুলিশ সূত্রে খবর, মায়ানমার থেকে এই বিপুল পরিমাণ মাদক কলকাতার মাধ্যমে বাংলাদেশে পাচার করছিল ধৃতরা। এমনকি তারা কলকাতার বিভিন্ন কলেজে এই মাদক সাপ্লাই দিত। উদ্ধার হওয়া ১ লক্ষ যাবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে দাবি করল কলকাতা পুলিশের গোয়েন্দারা। তাঁদের মতে, এটি মূলত মায়ানমারে তৈরি হয়। মায়ানমারের থেকে প্রায় ৫ গুন বেশি দামে এটি বাংলাদেশের বাজারে বিক্রি হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *