ওয়েব ডেস্কঃ
ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির জেরে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে বলা হয়েছে, ভারতের সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় পাকিস্তান। তাই দু’দেশের মধ্যে চলা দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস বন্ধ করল ইসলামাবাদ।
সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রতি সোমবার ও বৃহস্পতিবার লাহোর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় এই সমঝোতা এক্সপ্রেস। ১৯৭৬ সালের ২২ জুলাই থেকে চলাচল করছে এই ট্রেন। অবশেষে তা রোধ করল ইসলামাবাদ। প্রসঙ্গত, এর আগে পুলওয়ামাকাণ্ডের পরও কিছুদিনের জন্য সমঝোতা এক্সপ্রেস বন্ধ করেছিল পাকিস্তান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news