Breaking News
Home / TRENDING (page 420)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

রাজের নেতৃত্বে আপত্তি! প্রসেনজিতের পর ফেস্টিভ্যাল কমিটি থেকে সরলেন অপর্ণা

নীল রায়। চেয়ারম্যান রাজ চক্রবর্তীর অধীনে কমিটিতে থেকে কাজ করতে কিছুটা আপত্তি রয়েছে অভিনেত্রী তথা চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেনের। তাই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের এ্যাডভাইজারী কমিটি থেকে সরে দাঁড়ালেন তিনি। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যে কায়দায় না জানিয়ে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। একেবারে সেই ঢঙেই অভিনেত্রী অপর্ণা সেনকে না জানিয়ে …

আরও পড়ুন »

টালিগঞ্জ থানা ভাঙচুরের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা: খোদ শহর কলকাতার বুকে থানায় ঢুকে ভাঙচুর ও পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটল। এই ঘটনায় আজ ৫ জনকে গ্রেফতার করল টালিগঞ্জ থানার পুলিশ। ঘটনার সূত্রপাত রবিবার মধ্যরাতে টালিগঞ্জ থানার সার্দান অ্যাভিনিউতে পুলিশের নাকা তল্লাশি চলছিল। সেই সময় ওই জায়গায় মদ্যপ অবস্থায় এক বাইক চালককে আটকানোর চেষ্টা করলে সে …

আরও পড়ুন »

‘দিদিকে বলো’ কর্মসূচি মানুষকে টুপি পড়ানোর রাজনীতি, মন্তব্য দিলীপ ঘোষের

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে কারুর নিরাপত্তা নেই। ডাক্তারদের ওপর আক্রমণ হচ্ছে। রাজ্যের পুলিশকে নিরাপত্তা দিতে কেন্দ্রীয় বাহিনীর দরকার বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনে মেদিনীপুরের সাংসদ বলেন, “ডাক্তারদের ওপর আবার আক্রমণ হচ্ছে। তাঁদের নিরাপত্তা নেই। এরপর ডাক্তাররা যদি আবার রাস্তায় নামে তাহলে সাধারণ …

আরও পড়ুন »

“মানুষের সঙ্গে যোগাযোগ রেখেই চলি। তাই “দিদিকে বলো”র প্রয়োজন নেই”, আক্রমণ সব্যসাচীর

নীল রায়। বরাবরের বিতর্কিত চরিত্র তিনি। ইউরোপ ভ্রমণ থেকে ফিরে এসে আবারও স্বমহিমায় বিধাননগরের সদ্য প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। এবার “দিদিকে বলো” কর্মসূচিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সংবাদ শিরোনামে তিনি। সোমবার “দিদিকে বলো” কর্মসূচী প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে প্রাক্তন মেয়র সবস্যাচী দত্তর জবাব, “দিদিকে বলো-তে আমি নেই”। তিনি আরও বলেন, “আমি …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রী রাস্তায় বসার সুযোগ পাচ্ছেন না, কটাক্ষ দিলীপের

জয় ঘোষ, কলকাতা কলকাতা: “মুখ্যমন্ত্রীর একটা অভ্যাস আছে মাঝে মধ্যে রাস্তায় বসা। অনেক দিন ধরে তিনি সুযোগ পাচ্ছিলেন না” দূর্গাপূজো কমিটিগুলিকে আয়কর নোটিশ ও ধর্না ইশুতে মুখ্যমন্ত্রী কে এই ভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, “আয়কর দপ্তর যদি কোনও হিসাব চায়। সেটা ভয়ের কী আছে। …

আরও পড়ুন »

সুষমা স্বরাজের স্মরণ সভায় তৃণমূলের দূত পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী

নীল রায়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের স্মরণ সভায় তৃণমূলের দূত পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার দিল্লিতে বিজেপির পক্ষ থেকে সুষমার স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেই স্মরণসভায় আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলকে। সেভাবেই আমন্ত্রণ জানানো হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন …

আরও পড়ুন »

বিজেপিতে যোগ দিলেন “দঙ্গল” খ্যাত পিতাপুত্রী জুটি মহাবীর ও ববিতা ফোগাট

নীল রায়। বিজেপিতে যোগ দিলেন হরিয়ানার কুস্তিগীর ববিতা ফোগাট। ও তাঁর বাবা মহাবীর ফোগাট। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান তাঁরা। বিজেপিতে যোগ দেওয়ার পর দলের কার্যকারী সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ করেন ববিতা এবং মহাবীর। প্রসঙ্গত, মহাবীর ফোগাটের জীবনের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল আমীর খানের …

আরও পড়ুন »

বারাসাতে অজানা জ্বরে মৃত্যু হল ৩ জনের

নিজস্ব সংবাদদাতা:   অজানা জ্বরে গত চারদিনে দেগঙ্গায় ৩ জনের মৃত্যু হল। রবিবার ভোরে বারাসত হাসপাতালে মৃত্যু হয় নাজিরা বিবি (২৮) নামে এক মহিলার। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই সে জ্বরে ভুগছিলেন। রক্ত পরীক্ষাও করা হয়েছিল তাঁর। কিন্তু, হাসপাতাল থেকে সেই রক্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি বলে অভিযোগ। এর‌ই মধ্যে …

আরও পড়ুন »

পুরুলিয়ায় বাজপড়ে মৃত্যু হল ৬ জনের, আহত ৩

নিজস্ব সংবাদদাতা:   পুরুলিয়ায় বাজপড়ে মৃত্যু হল ৬ জনের, আহত হয়েছেন ৩ জন। রবিবার সন্ধ্যায় জেলা জুড়ে বিভিন্ন জায়গায় সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়। সঙ্গে প্রবল বজ্রপাত। এর ফলেই এতগুলো মানুষের প্রাণহানি হল।   এদিন পুরুলিয়া জেলার বরাবাজারের রাউতোড়া গ্রামে বাজ পড়ে মৃত্যু ঘটে নীলিমা মাহাতো (২৫) এবং …

আরও পড়ুন »

একদিনের সিরিজেও দারুণ শুরু বিরাটদের

প্রসেনজিৎ মাহাতো:   ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটেও ছন্দে টিম ইন্ডিয়া। পোর্ট অফ স্পেনে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫৯ রানে জয়ী ভারত। টস জিতে ৭ উইকেট হারিয়ে ২৭৯ রান তোলে ভারত। এই রান গড়তে ভারতকে সাহায্য করেন বিরাট কোহলি। দুরন্ত শতরান। অর্ধশতরান করেন শ্রেয়স আইয়ার। এই দু’জনের ব্যাটে লড়াকু জায়গায় পৌঁছয় …

আরও পড়ুন »

ইয়েচুরিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা

নীল রায়। বিজেপিকে রুখতে সিপিএমের হাত ধরতে চেয়ে বেশ কয়েকবার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাড়া না দিয়ে পাল্টা আক্রমণে জবাব দিয়েছে সিপিএম নেতৃত্ব। তা সত্ত্বেও সোমবার সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির জন্মদিনে টুইট করে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত দীর্ঘ ত্রিশ বছর সিপিএমের বিরুদ্ধে বাংলায় লড়াই করেই …

আরও পড়ুন »

সারা বিশ্বের সঙ্গে মালদায় পালিত হল খুশির ঈদ উৎসব

নিজস্ব সংবাদদাতা, মালদা : সারা বিশ্বের সঙ্গে মালদা জেলা জুড়ে পালিত হলো ঈদুজ্জোহার উৎসব। মালদা জেলার বিভিন্ন প্রান্তে দেখা গেল নামাজ পাঠের চিত্র। সোমবার সকালে মালদা জেলার সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে মুসলিম সম্প্রদায়ের একসাথে লক্ষাধিক মানুষ নামাজ পাঠ করেন। আট থেকে আশি সকলেই ঈদুজ্জোহার উপলক্ষে নামাজ পাঠ করেন। পরে দোয়া …

আরও পড়ুন »

আজ সারা দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ

নিজস্ব সংবাদদাতা:   আজ খুশির ঈদ। রাজ্যের সঙ্গে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ উৎসব। ঈদ উপলক্ষে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অভিনন্দন জানান।    সারাদেশে কড়া নিরাপত্তায় পালন করা হচ্ছে ঈদ। কিছুদিন আগে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়া হয়েছে। তাই ঈদ উপলক্ষে সেখানে কোনোরকম কোন অশান্তি এড়াতে নিরাপত্তায় …

আরও পড়ুন »

জমি বিবাদের জেরে যৌনাঙ্গ কেটে খুন এক ব্যক্তি

নিজস্ব সংবাদদাতা:   জমি নিয়ে বিবাদের জেরে খুড়তুতো ভাইদের হাতে খুন হলেন বছর ৬৫-র এক ব্যাক্তি। নিহতের নাম বনমালী হালদার।    রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জেলার জীবন তলা থানার অন্তর্গত হোমরা পলতা গ্রামে। শ্বাসরোধ করে খুন করে দেহ ঝুলিয়ে দিয়ে বনমালী বাবুর গোপনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে …

আরও পড়ুন »

ঝুলনযাত্রার কার্টুনে মমতার সঙ্গে অভিষেক! পিকের কার্টুনে পারিবারিক রাজনীতির ব্র্যান্ডিং

নীল রায়। কার্টুন মারফত পিসির সঙ্গে ভাইপোর ব্র্যান্ডিং শুরু করে দিলেন বিহারী ভোটগুরু প্রশান্ত কিশোর। রবিবার ঝুলনযাত্রাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কার্টুন প্রকাশ্যে এনেছে তাঁর সংস্থা আইপ্যাক। যা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মারফৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নতুন এই কার্টুনটিতে দেখা যাচ্ছে, ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে ঝুলনযাত্রা সাজিয়ে …

আরও পড়ুন »

বন্যায় তিন রাজ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮০, নিখোঁজ বহু

ওয়েব ডেস্কঃ   কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট সহ দক্ষিণ ও পশ্চিম ভারতে ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে বন্যা। সবচেয়ে খারাপ অবস্থা কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্রের। এই তিন রাজ্যে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১৮০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ।   কেরালায় ১৫৫১ টি ত্রাণ শিবিরে ২.২৭ লক্ষ মানুষকে রাখা হয়েছে। শুধুমাত্র এখানেই …

আরও পড়ুন »