Breaking News
Home / TRENDING / সারধার পর রোজভ্যালি কাণ্ডেও রাজীবকে তলব করল সিবিআই

সারধার পর রোজভ্যালি কাণ্ডেও রাজীবকে তলব করল সিবিআই

ওয়েব ডেস্ক:

সারধার পর এবার রোজভ্যালি কাণ্ডে রাজীব কুমারকে তলব করল সিবিআই। সূত্রের খবর, রাজীব ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশ পেয়েছেন। রোজভ্যালিকাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠানো হয়। আজই সিজিও কমপ্লেক্সে তাঁকে দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। যদিও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার আজই সিবিআই দফতরে হাজির দিতে পারছেন না বলে জানিয়েছেন। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ২ সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন রাজীব কুমার।

প্রসঙ্গত, শিলং-এ গিয়ে সারধা কাণ্ডের জেরে সিবিআইয়ের জেরা সামলাতে হয়েছে রাজীব কুমারকে। পরবর্তীকালে নানাভাবে আদালতের দ্বারস্থ হয়ে গ্রেফতারী এরিয়েছেন তিনি। সেই ঝড় সামলে না সামলাতে এবার রোজভ্যালিকাণ্ডে তাঁকে তলব করল সিবিআই। এবারও কি আইনি পথেই হাঁটবেন রাজীব, এখন সেটাই দেখার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *