Breaking News
Home / TRENDING (page 356)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

সেনাকে আরও ৪০ হাজার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

নিজস্ব প্রতিবেদন:   ভারতীয় সেনার আর্জি মতো ৪০ হাজার বুলেট প্রুফ জ্যাকেট দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সরকারের মতে, ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে এই জ্যাকেট গুলি প্রথমে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় থাকা সেনাদের দেওয়া হবে। এমএমপিপি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ২০২০-র মধ্যে এই জ্যাকেটগুলি তৈরির সময়সীমা দেওয়া হয়েছে।   সেনাকে আধুনিক …

আরও পড়ুন »

৫ নভেম্বর থেকে অনলাইনে পরিচয়পত্র রেশন কার্ডের আবেদন করা যাবে

সূর্য সরকার। পরিচয়পত্র হিসেবে রেশন কার্ড (Ration card) পেতে ৫ নভেম্বর থেকে আবেদনপত্র প্রকাশ করবে খাদ্য দপ্তর। তা পাওয়া যাবে অনলাইনে। এই কার্ড দিয়ে তোলা যাবে না চাল গম চিনি। শুধুমাত্র পরিচয় পত্র হিসেবেই থাকবে রেশন কার্ড এমনই বিশেষ কার্ডের জন্য ফর্ম বিলির প্রক্রিয়া শুরু করতে চলেছে খাদ্য দপ্তর। শুক্রবার …

আরও পড়ুন »

২ দিনের পুলিশি হেফাজতে সন্ময়, প্রতিবাদের পথে প্রদেশ কংগ্রেস

নীল রায়। ধৃত প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়কে (Sanmoy Banerjee) ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলা আদালত। শুক্রবার দুপুরে এই কংগ্রেস নেতাকে জেলা আদালতে তোলা হলে বিচারক রিম্পা রায় ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। খারিজ করে দেওয়া হয় সন্ময় বন্দোপাধ্যায়ের জামিনের আবেদন। বৃহস্পতিবার রাতে খড়দহ থানার …

আরও পড়ুন »

ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মীদের সংগঠন

ভাস্কর মান্না: ব্যাঙ্ক সংযুক্তিকরণ, গ্রাহকদের সার্ভিস চার্জ বৃদ্ধি, আমানতে সুদ কমানো সহ কেন্দ্রের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মীদের দুটি বৃহৎ সংগঠন। আগামী ২২ অক্টোবর মঙ্গলবার সারা দেশ জুড়ে এই ধর্মঘট পালন করবে ব্যাঙ্ক কর্মীরা। কিছুদিন আগে আর্থিক দিক থেকে ভেঙে পড়া ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের সিদ্ধান্ত …

আরও পড়ুন »

ডিলিট প্রদান নিয়ে সংঘাত রাজ্যপাল-যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

নীল রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ও রাজ্যপালের সংঘাত বহাল রইল। এবারের সমাবর্তনে কাদের ডি’লিট-ডিএসসি দেওয়া হবে আর কাদের নয়, তা নিয়ে দ্বন্দ্ব হয় দু’পক্ষের মধ্যে। সূত্রের খবর, কবি শঙ্খ ঘোষ, সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় , সি এন আর রাও এবং আইনজীবী সলমন হায়দার-সহ  চারজনের নাম প্রস্তাব করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সলমন হায়দারের …

আরও পড়ুন »

পিসি-ভাইপোর অসভ্যতার বিরুদ্ধে মুখ খোলায় ‘গ্রেফতার’ সন্ময়, সাফ কথা সুজনের

নিজস্ব সংবাদদাতা: পিসি-ভাইপোর অসভ্যতার বিরুদ্ধে মুখ খোলায় হেনস্থা হতে হচ্ছে সন্ময়কে, বললেন বাম নেতা সুজন চক্রবর্তী। শুক্রবার সুজন বলেন, গ্রেফতারের নামে তিরিশ চল্লিশ জনের একটা বাহিনী সন্ময় বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে গেল! কেন? কারণ তিনি মমতা ও অভিষেকদের বিরুদ্ধে কথা বলেছেন। সত্যি বলাটাই অপরাধ! এই পরিস্থিতি গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর। প্রসঙ্গত, বর্তমানে …

আরও পড়ুন »

সিপিএমের শতবর্ষের অনুষ্ঠানে ‘হট কেকে’র মতো বিক্রি হল মমতাকে নিয়ে লেখা দীপক ঘোষের বিতর্কিত বই

নীল রায়। সিপিএমের শতবর্ষের অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের বিতর্কিত বই বিক্রি হল ‘হট কেকে’র মতো। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল ভারতে কমিউনিস্ট পার্টি স্থাপনার শতবর্ষ উদযাপনের আসর। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি কোনা থেকেই এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সিপিএমের (CPM) কমরেডরা। এসেছিলেন কট্টর সিপিএম …

আরও পড়ুন »

নিজের বাড়ির সামনে আততায়ীর গুলিতে খুন হিন্দু মহাসভার প্রাক্তন প্রধান

ওয়েব ডেস্ক: লখনউয়ে গুলি করে হত্যা করা হল হিন্দু মহাসভার প্রাক্তন প্রধান তথা হিন্দু সমাজ পার্টির নেতা কমলেশ তিওয়ারিকে। ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। কমলেশের বাড়ির সামনেই তাঁকে খুন করে পালায় দুষ্কৃতীরা। স্থানীয়রা গুরুতর আহত কমলেশ তিওয়ারিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিত্‍সকরা জানান, তিনি মৃত। প্রথমিক তদন্তে পুলিশের অনুমান, আততায়ীরা কমলেশের …

আরও পড়ুন »

নোবেলজয়ী অভিজিতের ‘ন্যায়’ বর্জন করেছিল দেশ, মনে করিয়ে দিলেন পীযূষ গোয়েল

ওয়েব ডেস্ক: দেশের মানুষ বর্জন করেছিল নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সংস্কারকে, সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। পীয়ূষ এদিন মহারাষ্ট্রের পুনেতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে মনে করিয়ে দেন, প্রাক লোকসভা ভোট পর্বে অভিজিতের মস্তিষ্ক প্রসূত ‘ন্যায়’কে কংগ্রেস ভোটের প্রচারে তুলে ধরেছিল। কিন্তু এরপরের ইতিহাস সবার জানা। বিজেপি …

আরও পড়ুন »

নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি বোবদের নাম প্রস্তাব করলেন রঞ্জন গগৈ

নিজস্ব প্রতিবেদন:   নিজের উত্তরসূরি হিসেবে শরদ অরবিন্দ বোবদের (৬৩) নাম প্রস্তাব করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আগামী ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কার্যকাল শেষ হচ্ছে রঞ্জন গগৈয়ের। ১৮ নভেম্বর নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বোবদে।    সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নিজের উত্তরসূরির …

আরও পড়ুন »

অপসারিত অসমের এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা

নীল রায়। অপসারিত হলেন অসমের এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা (Prateek Hazela)। শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme court) তাঁকে সরানো নির্দেশ দিয়েছে। এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের (Ranjan Gagoi) একটি ডিভিশন বেঞ্চ হাজেলার অপসারণের নির্দেশ দিয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই মধ্যপ্রদেশে বদলি করা হয়েছে তাঁকে। তবে কেন এই পদক্ষেপ এই বিষয়ে স্পষ্ট কিছু …

আরও পড়ুন »

চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল রান শুরু ইস্ট ওয়েস্ট মেট্রোর

সূর্য সরকার। বহুপ্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট ,(East West Metro) মেট্রো প্রকল্পের সূচনা পর্বে আরও এক ধাপ এগোনোর ইঙ্গিত মিলেছে। সম্প্রতি ট্রায়াল রান শেষ ইস্ট-ওয়েস্ট মেট্রোর। তিন দিনের সার্ভিস ট্রায়ালও হয়ে গিয়েছে। শনিবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার সুনীত শর্মা ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফেজ ১-এর স্টেশনের পরিদর্শন করবেন। তারপর ভারতীয় রেল বোর্ডের (Indian Railway Board) …

আরও পড়ুন »

২১-র ভোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই লড়বে বিজেপি, জানিয়ে দিলেন অমিত শাহ

নীল রায়। বাংলা রাজনীতিতে হামেশাই প্রশ্ন উঠছে মমতা বন্দোপাধ্যায়ের পাল্টা বিজেপি শিবিরের মুখ কে? রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), নাকি বাংলার রাজনীতির চাণক্য মুকুল রায় (Mukul Roy)! নাকি সংঘ পরিবার থেকে আসা কোনও নতুন মুখ? কে হবেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? এমনই সব প্রশ্নের জবাব দিলেন …

আরও পড়ুন »

বাবুল হেনস্তার পর আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন রাজ্যপাল

সূর্য সরকার। আজ যাদবপুর যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) ঘিরে বিশৃঙ্খলার ঘটনার প্রায় একমাস পর ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তিনি। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংয়ে উপস্থিত থাকবেন তিনি। কারণ ক্ষমতাবলে রাজ্যপাল ওই কোর্টের চেয়ারম্যান। ফের কি কোনও বিশৃঙ্খলা করবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, আশঙ্কায় কর্তৃপক্ষ। তবে, অতীতে এরম …

আরও পড়ুন »

বৃদ্ধতন্ত্রের অবসান সিপিএমে! রাজ্য সম্পাদকমন্ডলীতে এক ঝাঁক নতুন মুখ

সূর্য সরকার। বৃদ্ধ তন্ত্রের অবসান সিপিএমে, রাজ্য সম্পাদকমণ্ডলী আনা হল এক ঝাঁক নতুন মুখ। ছাত্র ও যুব সংগঠন থেকে বেশ কিছু মুখে জায়গা দেওয়া হল রাজ্য কমিটিতেও। আগে থেকেই বলা হচ্ছিল পুজোর পর রাজ্য সম্পাদকমণ্ডলীতে একাধিক বদল আনতে চলেছে সিপিএম (CPM), প্রত্যাশামতোই গৌতম দেব (Gautam Deb), মানব মুখোপাধ্যায়ের (Manab Mukherji) …

আরও পড়ুন »

চার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতির নির্দেশ শিক্ষা দপ্তরের

নীল রায়। অবশেষে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দিল শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার বিকাশ ভবন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন তাও ওই বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে দপ্তর। যাদবপুর (Jadavpur), প্রেসিডেন্সি (Presidency), রবীন্দ্রভারতী (Rabindrabharati) ও ডায়মন্ড হারবার (Diamond …

আরও পড়ুন »