সূর্য সরকার।
পরিচয়পত্র হিসেবে রেশন কার্ড (Ration card) পেতে ৫ নভেম্বর থেকে আবেদনপত্র প্রকাশ করবে খাদ্য দপ্তর। তা পাওয়া যাবে অনলাইনে। এই কার্ড দিয়ে তোলা যাবে না চাল গম চিনি। শুধুমাত্র পরিচয় পত্র হিসেবেই থাকবে রেশন কার্ড এমনই বিশেষ কার্ডের জন্য ফর্ম বিলির প্রক্রিয়া শুরু করতে চলেছে খাদ্য দপ্তর। শুক্রবার অর্থ দপ্তরের অনুমোদন পাওয়ার পরই প্রক্রিয়া শুরু হল। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ নভেম্বর থেকে শুধুমাত্র পরিচয় পত্র হিসেবে ‘বিশেষ’ রেশন কার্ডের আবেদন পত্র বিলি শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ডের সংশোধনের প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৫ নভেম্বর থেকে। তখনই এই নতুন রেশন কার্ডের জন্য ১০ নম্বর ফর্ম বিলি প্রক্রিয়া শুরু হবে। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল এই পুরো প্রক্রিয়াই অনলাইনে করতে পারবেন ইচ্ছুকরা।
খাদ্য দপ্তরের (Food Department) ইতিহাসে এই প্রথম। এখনও পর্যন্ত যত রেশন কার্ডের তৈরীর আবেদনের প্রক্রিয়া চলছে পুরোটাই ফর্ম ফিলাপ করে রেশন দোকানে জমা করতে হয়েছে। কিন্তু এই নতুন ১০ নম্বর কার্ডের ক্ষেত্রে তা অনলাইনে করে ফেলা সম্ভব হবে অর্থাৎ খাদ্য দপ্তরের ওয়েবসাইটে অনলাইনে পাওয়া যাবে এই ১০ নম্বর ফর্ম। সেখানেই ফিলাপ করে অনলাইনে সাবমিট করার ব্যবস্থা করা হচ্ছে। গত বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এমন কিছু চিন্তা-ভাবনা চলছে যাতে শুধুমাত্র পরিচয় পত্র হিসেবে রেশন কার্ডকে যদি কেউ রাখতে চায় তাহলে তেমন একটা ব্যবস্থা করা যেতে পারে। বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সিপিএম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী সম্মতি জানিয়েছিলেন। এরকম কোনও একটি ব্যবস্থা হলে অনেকটাই সুবিধা হয় গ্রাহকদের যারা রেশন কার্ড পরিচয় পত্র হিসাবে রাখতে চায় কিন্তু সারা বছর কোন জিনিস রেশন দোকান থেকে নেন না। অন্যদিকে, খাদ্য দপ্তরের হিসেবে প্রতিবছর খাদ্যসামগ্রী বিভিন্নভাবে বেআইনিভাবে বেহাত হয়ে যাচ্ছে।
অনেকেই রয়েছেন যারা রেশন কার্ড থাকলেও রেশন তোলেন না। সেই জায়গায় দাঁড়িয়ে খাদ্য দপ্তর তাদের জন্য বরাদ্দ গম চাল গমল বিভিন্ন ভাবে বেহাত হয়ে যাচ্ছে। বহু ক্ষেত্রে আটকানোর চেষ্টা হয়েছে। নতুন বসানো হচ্ছে e-pos সিস্টেম। যে ক্ষেত্রে এ ধরনের চুরি গুলিকে আটকানো সম্ভব হয়। কিন্তু এসবের মাঝেও খাদ্য দপ্তরের আবেদন ছিল, যারা খাদ্য সামগ্রী দোকান থেকে নিচ্ছেন না। তারা নিজেদের কার্ড ফেরত দিয়ে এই নতুন কার্ড গ্রহণ করুক। শুধুমাত্র পরিচয় পত্র হিসেবে রেশন কার্ড রাখা যাবে এবং যে কার্ডের মাধ্যমে চাল গম চিনি তোলা যাবে না। কিন্তু এর বাইরেও যে ধরনের অন্যান্য সামগ্রী যা রেশন দোকানের মাধ্যমে বিক্রি হয় বাজারের থেকে কিছুটা কম দামে সেগুলো তারা তুলতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ছিল রেশন সামগ্রী তোলার জন্য আলাদা কার্ড এবং রেশন সামগ্রী তোলা যাবে না তার জন্য পৃথক কার্ড তৈরি করা হোক।
মুখ্যমন্ত্রীর নির্দেশ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের ঘরে সেই বৈঠক হয়েছিল। সেখান থেকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এই ধরনের পৃথক রেশন কার্ড তৈরি এবং তারপরই ১০ নম্বর ফর্ম তৈরি করে খাদ্য দপ্তর। রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নবান্নে অর্থ দপ্তরের কাছে এই ব্যাপারে অনুমোদন নিতে গিয়েছিলেন। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থ মঞ্জুর হয়েছে এবং খাদ্য দপ্তর সূত্রে খবর, আগামী ৫ নভেম্বর থেকেই সেই ফর্ম বিলি প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news