নীল রায়।
অবশেষে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দিল শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার বিকাশ ভবন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন তাও ওই বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে দপ্তর। যাদবপুর (Jadavpur), প্রেসিডেন্সি (Presidency), রবীন্দ্রভারতী (Rabindrabharati) ও ডায়মন্ড হারবার (Diamond Harbour) মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে শিক্ষা দপ্তর।
তবে ভোটের দিনক্ষণ ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে প্রায় ৫৪০টি কলেজে একসঙ্গে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ। দীর্ঘ তিন বছর ধরে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখেছে রাজ্য সরকার। সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha chatterji) বিজেপির ছাত্র শাখা এবিভিপি ছাড়া রাজ্যের অন্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছেন। ছাত্র সংসদের প্রস্তুতিস্বরূপ এই সভা হয়েছিলেন বলে জানিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, যে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের প্রস্তুতি শুরু করতে বলা হয়েছে সেই তাদের অধীনে রাজ্যের কোনও কলেজ নেই। তাই শিক্ষা দপ্তরের এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠছে। আরও প্রশ্ন উঠছে, ছাত্র সংসদ নির্বাচন করানো নিয়ে রাজ্য সরকারের সদিচ্ছার। কারণ গত তিন বছর ধরে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। তাই নির্বাচনের জন্য কেন এমন চারটি বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া হল যাদের অধীনে কোনও কলেজ নেই। আর বিরোধী ছাত্র সংগঠনগুলি দাবি তুলেছে, লিংডো কমিশনের সুপারিশ মেনে একযোগে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্র সংসদ নির্বাচন করানোর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news