Breaking News
Home / TRENDING / বাবুল হেনস্তার পর আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন রাজ্যপাল

বাবুল হেনস্তার পর আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন রাজ্যপাল

সূর্য সরকার।

আজ যাদবপুর যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) ঘিরে বিশৃঙ্খলার ঘটনার প্রায় একমাস পর ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তিনি। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংয়ে উপস্থিত থাকবেন তিনি। কারণ ক্ষমতাবলে রাজ্যপাল ওই কোর্টের চেয়ারম্যান। ফের কি কোনও বিশৃঙ্খলা করবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, আশঙ্কায় কর্তৃপক্ষ। তবে, অতীতে এরম কোনও রাজ্যপালের কোর্ট মিটিংয়ে উপস্থিত থাকার খুব একটা নজির নেই বলেই মত ওয়াকিবহাল মহলের। এদিনের বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে সাম্মানিক ডিলিট এবং ডিএসসি প্রাপকদের নাম চূড়ান্ত করা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক বৈঠকে যাওয়া নিয়ে রাজ্যপাল জানিয়েছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মান ক্রমাগত উন্নত হওয়া উচিত, এবং তাকে অবশ্যই নিজের প্রাতিষ্ঠানিক মর্যাদা ধরে রাখতে হবে। গত মাসে এবিভিপি’র (ABVP) একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়ে সেখানেই ছাত্রদের ঘেরাটোপে পড়েন তিনি। বহুক্ষণ আটকে থাকার পর তাঁকে ‘উদ্ধার’ করতে যান খোদ রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এরপরই রাজ্য সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। রাজভবনের তরফে কড়া চিঠি যায় নবান্নে। পাল্টা চিঠি দিয়ে জবাবও দিয়েছে রাজ্য সরকার। তারপরও একাধিক ইস্যুতে রাজ্য বনাম রাজভবন বাগবিতণ্ডা লেগেই রয়েছে। যার সদ্য সংযোজন পুজো কার্নিভাল ঘিরে রাজ্যপালের মন্তব্য।

এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংয়ে রাজ্যপালের অংশ নিতে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। সাধারণভাবে কোর্ট মিটিংয়ে উপস্থিত থাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্যরা। থাকেন বিভিন্ন বিভাগীয় প্রধান, এবং রাজ্যের উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধিরা। নিয়মানুযায়ী, সমাবর্তনে সাম্মানিক ডিগ্রি প্রাপকদের বাছাই করা হয় সাধারণভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। বিভিন্ন বিভাগীয় প্রধানদের নিয়ে গঠিত এগজিকিউটিভ কাউন্সিলের দ্বারাই নির্বাচিত হন প্রাপকরা। সেই নামের তালিকা পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের কোর্টে। তালিকা চূড়ান্ত হওয়ার পর তা যায় আচার্যের কাছে যায় চূড়ান্ত অনুমোদনের জন্য। রাজ্যপালের বিশ্ববিদ্যালয়ে পদার্পণ নিয়ে এখনও পর্যন্ত কোনও কর্মসূচি নেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের তরফে। তবে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *