সূর্য সরকার।
বৃদ্ধ তন্ত্রের অবসান সিপিএমে, রাজ্য সম্পাদকমণ্ডলী আনা হল এক ঝাঁক নতুন মুখ। ছাত্র ও যুব সংগঠন থেকে বেশ কিছু মুখে জায়গা দেওয়া হল রাজ্য কমিটিতেও। আগে থেকেই বলা হচ্ছিল পুজোর পর রাজ্য সম্পাদকমণ্ডলীতে একাধিক বদল আনতে চলেছে সিপিএম (CPM), প্রত্যাশামতোই গৌতম দেব (Gautam Deb), মানব মুখোপাধ্যায়ের (Manab Mukherji) মতো প্রবীণ নেতাদের সরিয়ে সম্পাদকমন্ডলীতে আনা হল যুব সংগঠনের নেতাদের। বৃহস্পতিবার সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির অধিবেশন শুরু হয়েছে । প্রথম দিনই সম্পাদকমণ্ডলী থেকে গৌতম দেব, দীপক দাশগুপ্ত, নৃপেন চৌধুরী ও মানব মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হল রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে। দলের পক্ষ থেকে বলা হয়েছে এই চারজন নিজে থেকেই অব্যাহতি চেয়েছিলেন।
নতুন মুখ হিসেবে এলেন অনাদি সাহু, সুমিত দে, পলাশ দাস ও কল্লোল মজুমদার। অনাদি ও সুমিত ছিলেন আমন্ত্রিত সদস্য। তাঁদের সম্পাদকমণ্ডলীতে স্থায়ী সদস্য হিসেবে নেওয়া হয়েছে। সম্পাদকমণ্ডলীর স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ীকে। প্রবীণ নেতা গৌতম দেব দীর্ঘদিন ধরে অসুস্থ। মানব মুখোপাধ্যায়েরও সম্প্রতি ‘সেরিব্রাল অ্যাটাক’ হয়েছিল। আর নৃপেন চৌধুরী ও দীপক দাশগুপ্ত দুই কৃষক ও শ্রমিক ফ্রন্টের নেতাকে সরাসরি বয়সের কারণেই বাদ পড়েছেন।
রাজ্য কমিটিতে একটি জায়গা ফাঁকা ছিল। সেখানে নেওয়া হয়েছে বীরভূমের শ্যামলী প্রধানকে। এ ছাড়াও রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য করা হয়েছে ছাত্র সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতীকউর রহমান, যুব সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো যুব নেতা নেত্রীদের। নতুনদের অন্তর্ভুক্তি সিপিএমের ভেঙে পড়া সংগঠনে নতুন ‘অক্সিজেন’ দিতে পারে কিনা সেদিকে বাংলার রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news