Breaking News
Home / TRENDING (page 354)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

দীপাবলীর আগে শহরে উদ্ধার চোরাই সোনা

সূর্য সরকার। দীপাবলির (Dipawali) আগে ফের শহরে উদ্ধার হল চোরাই সোনা। যার বাজারমূল্য প্রায় নব্বই লক্ষ টাকা। গ্রেফতার হয়েছে তিন জন। ধৃতরা হল, শাহজামাল হালসানা (৩০), নওশাদ হালসানা (২৩), সজীব মন্ডল (৩০)। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট একটি খবরের ভিত্তিতে উত্তর কলকাতার উল্টোডাঙা অঞ্চলে অরবিন্দ সেতুর (Aravind Bridge) ওপর থেকে অভিযুক্তদের …

আরও পড়ুন »

“স্বাধীনতা সংগ্রামে সাভারকারের ভুমিকা রয়েছে” টুইট করে বিতর্কে অভিষেক মনু সিংভি

নীল রায়। স্বাধীনতা সংগ্রামে বীর সাভারকারের ভূমিকা রয়েছে বলে টুইট করে বিতর্ক বাড়ালেন রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi)। সোমবার মহারাষ্ট্র (Maharashtra) ও হরিয়ানার (Hariyana) বিধানসভা ভোট চলাকালীন আচমকাই টুইট করেন তিনি। বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ নিজের টুইটারে লেখেন “ব্যক্তিগত ভাবে আমি সাভারকরের আদর্শে …

আরও পড়ুন »

তৈরি নিন্মচাপ, কালীপুজোয় বাজি ফাটানোর আনন্দ মাটি করতে আসছে বৃষ্টি!

ওয়েব ডেস্ক: দুর্গাপুজোর পর কালীপুজোতেও বৃষ্টির ভ্রকুটি। শেষে কি দীপাবলীর আনন্দও মাটি হবে?  হাওয়া অফিসের বক্তব্য, কালীপুজোতে রীতিমতো ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের জেরেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালীপুজোর সময়। উৎসবে বর্ষার ফলে মাটি হতে পারে বাজি ফাটানোর আনন্দ। জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী …

আরও পড়ুন »

স্তব্ধ বাংলাদেশ ক্রিকেট, বেতন বৃদ্ধি সহ ১১ দফা দাবিতে ধর্মঘটে সাকিবরা

ওয়েব ডেস্ক: আগামী ৩ নভেম্বরে বাংলাদেশের ভারত সফরে আসার কথা। সেই সফর আদৌ হবে কিনা তা নিয়ে এখন সংশয় দেখা দিল। কারণ সে দেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে যুদ্ধ ঘোষণা করল দেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিরুদ্ধে। নানান ইস্যুতে চাপা ক্ষোভ ছিল দীর্ঘদিন ধরেই। এবার বিস্ফোরণ ঘটল। …

আরও পড়ুন »

বিধানসভার সেনা এলাকায় মিউজিয়াম নির্মাণে আপত্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

সূর্য সরকার। পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) নতুন লাইব্রেরি সহ প্রদর্শনী ভবন কাজ আটকে। চিঠি পাঠিয়ে বন্ধ করার নির্দেশ দিল প্রতিরক্ষা মন্ত্রণালয় (Defence Ministry)। সূত্রের খবর, দিল্লী থেকে গত সপ্তাহের শেষ এ চিঠি এসেছে বিধানসভার সচিবালয়ে। সেই নিয়ে বিধানসভায় বাড়ানো হলে নিরাপত্তা। সব গেট বন্ধ করে একটি মাত্র গেট খোলা …

আরও পড়ুন »

চিনা ফানুস নিয়ে চিন্তিত দমকল, চিঠি দিল পুলিশকে

ওয়েব ডেস্ক: চিনা ফানুস নিয়ে চিন্তিত দমকল, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিঠি দিল পুলিশকে। দমকলের বক্তব্য, অতি দ্রুত অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে চিনা ফানুসে। বিপদ এড়াতে তাই কালীপুজোর আগেভাগে কলকাতা পুলিশকে চিঠি দিল দমকল। জানা গিয়েছে, লালবাজারে চিঠি দিয়ে দমকল জানতে চেয়েছে, চিনা ফানুস ওড়ানোর উপর কোনোরকম নিষেধাজ্ঞা থাকছে কি না। …

আরও পড়ুন »

মোদীর উদ্বোধনের একদিন পর ৯ নভেম্বর কারতারপুর করিডর খুলছে পাকিস্তান

ওয়েব ডেস্ক: একদিকে যখন কাশ্মীর ঘাঁটিতে হাওয়া গরম। পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন, পাল্টা জবাব ভারতের। তখন গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৯ নভেম্বর পাকিস্তান খুলে দিচ্ছে কারতারপুর করিডর। যদিও ভারতের দিকে তীর্থ উৎসবের উদ্বোধন হবে ৮ তারিখে। কিন্তু একদিন পর পাকিস্তান করিডর খোলায় আগামী ৯ নভেম্বর থেকে ভারতীয় শিখ পূন্যার্থীরা …

আরও পড়ুন »

‘মোদী চাইলে ওনার সঙ্গেও কাজ করবে অভিজিৎ’, বললেন নোবেলজয়ীর মা

ওয়েব ডেস্ক: মোদী চাইলে ওনার সঙ্গেও কাজ করবে অভিজিৎ। বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, আগামীকালই কলকাতায় আসছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শহর যেমন নোবেলজয়ী বঙ্গসন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত, তেমনি অপেক্ষার প্রহর গুণছেন মা নির্মলাদেবীও। এরমধ্যেই আগামীকালই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অভিজিতের সৌজন্য সাক্ষাৎ-এর কথা, যে বিষয়ে ছেলেকে সতর্ক করেলেন …

আরও পড়ুন »

বিধায়কের অসুখ নিয়ে বিড়ম্বনায়, সামনে এল টিএমসির ব্যধি, জানুন বিস্তারিত

নীল রায়। গুরুতর অসুস্থ তৃণমূল বিধায়ককে নিয়ে বিড়ম্বনা কাটাতে আসরে নামতে হল প্রশান্ত কিশোরের টিম ‘আইপ্যাক’কে (IPAC)। দীর্ঘদিন ধরে অসুস্থ আলিপুরদুয়ারের ফালাকাটার তৃণমূল (TMC) বিধায়ক অনিল অধিকারী। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, বিধায়কের পরিবারের তরফে দলের বিরুদ্ধে কিছু অভিযোগ আনা হয়েছে। জানা যায়, বিধায়কের পুত্র জয়ন্ত অধিকারী অভিযোগ করেছেন ক্যানসার চিকিৎসার …

আরও পড়ুন »

ব্যাঙ্ক ধর্মঘটের ফলে আগামীকাল ব্যাহত হবে এটিএম পরিষেবাও

নিজস্ব প্রতিবেদন:   ব্যাঙ্ক সংযুক্তিকরণ, গ্রাহকদের সার্ভিস চার্জ বৃদ্ধি, আমানতের সুদ কমানো সহ কেন্দ্রের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মীদের দুটি বৃহৎ সংগঠন। আগামীকাল মঙ্গলবার সারা দেশজুড়ে এই ধর্মঘট পালন করবেন ব্যাংক কর্মীরা।   কিছুদিন আগে আর্থিক দিক থেকে ভেঙে পড়া চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ এর সিদ্ধান্ত …

আরও পড়ুন »

দেশের আর্থিক টালমাটাল অবস্থায় বাণিজ্যিক নগরীর ভোটের দিকে নজর রাজনৈতিক দলগুলির

নিজস্ব প্রতিবেদন:   ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে আজ ৩২৩৭ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। এর মধ্যে ১৪০০ জন রয়েছে নির্দল প্রার্থী। বিজেপি-শিবসেনা জোটের সঙ্গে এখানে লড়াই করছে কংগ্রেস-এনসিপি জোট। বিজেপি ১৫০টি, শিবসেনা ১২৬টি, কংগ্রেস ১৪৭টি, এনসিপি ১২১টি এবং নবনির্মাণ সেনা ১০১টি আসনে লড়াই করছে। এছাড়া এখানে ২৬২-র বেশি …

আরও পড়ুন »

মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচনে ভোট দিলেন তারকারা

নিজস্ব প্রতিবেদন:   আজ সকাল থেকে মহারাষ্ট্রের ২৮৮ এবং হরিয়ানার ৯০টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫.৪৬ শতাংশ এবং হরিয়ানায় ভোট পড়েছে ৮.৭৩ শতাংশ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল জনগণকে ভোট দেওয়ার জন্য আর্জি জানান।  এদিন নাগপুরে ভোট দেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত ও কেন্দ্রীয় মন্ত্রী …

আরও পড়ুন »

আজ মহারাষ্ট্র, হরিয়ানা সহ দেশের ৬৪টি বিধানসভা ও ২টি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদন:   আজ কড়া নিরাপত্তায় চলছে মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাকনের ভোট গ্রহণ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। দুই রাজ্যে প্রায় তিন লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। মহারাষ্ট্রের ৩২৩৭ জন এবং হরিয়ানার ১১৬৯ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে আজ।    মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশের …

আরও পড়ুন »

নিঃশব্দে শতবর্ষ উদযাপন সিদ্ধার্থশংকর রায়ের

নীল রায়। নিঃশব্দে পালিত হল প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশংকর রায়ের (Siddharthshankar Roy) শততম জন্মদিন। রবিবার তাঁর জন্মদিবস উপলক্ষে কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে যেমন ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা। তেমনি পশ্চিমবঙ্গ বিধানসভা মাল্যদান করা হল তাঁর ছবিতে। ১৯৭২-৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। সংক্ষুব্ধ সেই সময়ে নকশাল আন্দোলনে …

আরও পড়ুন »

দুর্গাপুজোর কার্নিভালের পোস্টারে মমতার ছবি কেন? প্রশ্ন তুললেন বাবুল সুপ্রিয়

নীল রায়। দুর্গাপুজোর কার্নিভাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মাত্রাতিরিক্ত ছবির ব্যবহার নিয়ে সরব হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। রবিবার রাতে একটি ফেসবুক পোস্ট করেন তিনি। সেখানে আসানসোলের সাংসদ প্রশ্ন তোলেন দুর্গাপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির মাত্রাতিরিক্ত ব্যবহার নিয়ে। তিনি লেখেন, “দুর্গাপুজোর কার্নিভাল একটি অত্যন্ত সুন্দর প্রচেষ্টা – সবাই …

আরও পড়ুন »

অপরেশন নীলম ঘাঁটি, ফের পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় সেনার

নিজস্ব প্রতিবেদন: পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিতে বোমা বর্ষণ করল ভারতীয় সেনা। ভারতীয় সেনার এই হামলার ফলে পাক অধিকৃত কাশ্মীরের জুরা, কুন্দলশাহীতে জঙ্গিদের ৪টি ঘাঁটি ধ্বংস হয়ে যায়। আন্দাজ করা হচ্ছে এর ফলে প্রায় ৩৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে। এছাড়া এই হামলার ফলে ৪ থেকে ৫ জন পাকিস্তানি সেনারা মৃত্যু …

আরও পড়ুন »