Breaking News
Home / TRENDING / চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল রান শুরু ইস্ট ওয়েস্ট মেট্রোর

চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল রান শুরু ইস্ট ওয়েস্ট মেট্রোর

সূর্য সরকার।

বহুপ্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট ,(East West Metro) মেট্রো প্রকল্পের সূচনা পর্বে আরও এক ধাপ এগোনোর ইঙ্গিত মিলেছে। সম্প্রতি ট্রায়াল রান শেষ ইস্ট-ওয়েস্ট মেট্রোর। তিন দিনের সার্ভিস ট্রায়ালও হয়ে গিয়েছে। শনিবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার সুনীত শর্মা ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফেজ ১-এর স্টেশনের পরিদর্শন করবেন। তারপর ভারতীয় রেল বোর্ডের (Indian Railway Board) কাছে চূড়ান্ত রিপোর্ট পাঠাবেন তিনি। ট্রেন কেমন হল, যাত্রী পরিবহন করতে কতটা ফিট ইস্ট-ওয়েস্ট মেট্রোর নতুন এবং স্টেশনগুলো কতটা প্রস্তুত রয়েছে সবকিছু মিলিয়ে বিস্তারিত রিপোর্ট ভারতীয় রেল বোর্ডের কাছে পাঠাবেন সুনিত।

সল্টলেক সেক্টর-৫, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম, এই ছয় স্টেশনের মধ্যে ট্রেন চালিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফেজ ১-এর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে ভারতীয় রেল বোর্ডের। প্রাথমিকভাবে এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে তাদের। আগামী ২৪ অক্টোবর থেকে এই পথেই মেট্রো চালাতে চায় রেল। অনেক টালবাহানার পর অবশেষে শেষ পর্যন্ত মেট্রো চালানোর সম্ভব বলে মনে করছে কর্তৃপক্ষ। তাই দ্রুততার সঙ্গে এ বিষয়ে উদ্যোগী হয়েছে মেট্রো কর্তারা।

কমিশনার অফ রেলওয়ে গত ৬ আগস্ট সেফটির (সিআরএস) ছাড়পত্র পাওয়ার পরেই যাত্রী পরিবহণের অধিকারী হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তারপরেই তিন দিনের ট্রায়াল রান শেষ করে যত দ্রুত সম্ভব রিপোর্ট পাঠিয়ে মেট্রো চালু করার অনুমতি পেতে চায় কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট (Left Front)জামানায় এই মেট্রোরেল প্রকল্পের শিলান্যাস হয়েছিল। কিন্তু নানা কারণে বারবার ধাক্কা খেয়েছে এই প্রকল্পের কাজ। কিন্তু, বহু বাধা বিঘ্ন অতিক্রম করে প্রথম পর্যায়ের কাজ শেষ করেছে রেল কর্তৃপক্ষ। সব ঠিকঠাক চললে চলতি বছরই যাত্রী সাধারণকে নিয়ে এই মেট্রো চলাচল শুরু করবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *