Breaking News
Home / হেড লাইন্স (page 982)

হেড লাইন্স

সাংবাদিক-আবৃত্তিকার তিয়াসা গুপ্তের কণ্ঠে তসলিমা নাসরিনের কবিতা (দেখুন ভিডিয়ো)

ওয়েব ডেস্ক : সাংবাদিক-আবৃত্তিকার তিয়াসা গুপ্তের কণ্ঠে তসলিমা নাসরিনের কবিতা। দেখুন ভিডিয়ো  লাইক শেয়ার ও মন্তব্য করুন বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন »

কালীঘাটে মাওবাদী? ত্রস্ত পুলিশ আটক করল দুজনকে

ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে দুজনকে আটক করল কালীঘাট থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এরা মাওবাদী। ধৃতদের নাম সুন্দরী সিং সর্দার ও সুজাতা সিঙ্গুরা। বাড়ি পুরুলিয়ার বাঘমুণ্ডী এলাকায়। পুলিশের দাবি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে …

আরও পড়ুন »

মোদী খান গুজরাটি খিচুড়ি, আপনারা রাম খিচুড়ি খেয়েছেন কখনও?

মধুমন্তী  : আকাশে বর্ষার মেঘ দেখলেই বাঙালির বাই ওঠে খিচুড়ি আর ইলিশ। একসময় বাঙালির কাছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজার মতো লোভনীয় খাদ্য আর কিছুই ছিল না। তবে এখন সেই সুসময় আর নেই। পকেট একেবারে গড়ের মাঠের অবস্থা! তাই বর্ষায় গঙ্গা-পদ্মার ইলিশের কথা এখন শুধুই স্বপ্ন! তবে তাতে থোড়াই কেয়ার …

আরও পড়ুন »

উত্তমকুমার ভালবেসে গৌরী দেবীকে ডাকতেন ‘গজু’ বলে

নিজস্ব প্রতিনিধি: উত্তমকুমার গৌরী দেবীকে ভালবেসে ডাকতেন ‘গজু’ বলে। একবার তো ইলাহাবাদ থেকে চিঠি দিলেন ‘হাতি মেরে সাথি’ লিখে। গৌরী দেবী ডাকতেন ‘বণিক’ বলে। তার কারণটা নাকি উত্তমকুমার নানারকম ব্যবসার কথা শোনাতেন গৌরী দেবীকে। এক-একদিন এক-একরকম ব্যবসা। কিন্তু গৌরী দেবী জানতেন উত্তমের যা মানসিকতা তাতে ওর দ্বারা ব্যবসা হবে না। …

আরও পড়ুন »

উত্তম-সুচিত্রার প্রেম রহস্য

নিজস্ব প্রতিনিধি: এখনও বহু উত্তম-সুচিত্রা অনুরাগী বা ভক্ত বিশ্বাস করেন ওঁরা দু’জন বিয়ে করেছিলেন গোপনে! কলামন্দিরে এক চ্যারিটি অনুষ্ঠান। সেখানে উত্তম-সুচিত্রা দু’জনেই উপস্থিত। সকলের অনুরোধে দু’জনে গান ধরলেন সেই বিখ্যাত রোম্যান্টিক গান— এই পথ যদি না শেষ হয়। সুচিত্রা মুখটা উত্তমের কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বললেন, ‘না, তুমিই বলো।’ উত্তম …

আরও পড়ুন »

Exclusive-উত্তমকুমারের যে-ছবি দু’টি করা হয়নি

কমলেন্দু সরকার  : সুচিত্রা তখন ছবির থেকে সরে গেছেন। তবুও উত্তমকুমারের জেদ চেপেছিল দু’টি তিনি করবেন দু’টিতেই তাঁর বন্ধু প্রিয় অভিনেত্রী রমা থাকবেন। উত্তমকুমারের খুব পছন্দ এবং প্রিয় বিমল মিত্রের ‘সাহেব বিবি গোলাম’ আর সমরেশ বসুর ‘নাটের গুরু’। সবকিছু রেডি হয়ে গেছিল ‘সাহেব বিবি গোলাম’-এর। এমনকী মহরতের দিনও ঠিক কার্ড …

আরও পড়ুন »

উত্তমকুমারের নানা খবর

নিজস্ব প্রতিনিধি: উত্তমকুমার বাংলা-হিন্দি মিলিয়ে ২১৭টি ছবি করেছিলেন। পরিচালনা করেছিলেন– শুধু একটি বছর, বনপলাশীর পদাবলী, কলঙ্কিনী কঙ্কাবতী। সুরকার ছিলেন– কাল তুমি আলেয়া এবং সব্যসাচীর। প্রযোজনা করেন– হারানো সুর, সপ্তপদী, ভ্রান্তিবিলাস, গৃহদাহ, উত্তরফাল্গুনী, জতুগৃহ এবং হিন্দি ছবি ছোটি সি মুলাকাত। দ্বৈত ভূমিকা– তাসের ঘর, ভ্রান্তিবিলাস, ঝিন্দের বন্দি, দুটি মন, রাজবংশ, বন্দি। …

আরও পড়ুন »

উত্তমকুমার বাংলা ছবির গুরু

কমলেন্দু সরকার  : “আমি অভিনেতা। অভিনয়ই আমার জীবন,“ উত্তমকুমার বলেছিলেন একথা। এবং বাক্যগুলো মনে রেখেছিলেন চিরকাল। কিন্তু অভিনেতা হতে গিয়ে প্রথম জীবনে কম হেনস্তা হননি! তবুও তিনি কোনওদিন ফ্লোর ছেড়ে পালাননি। দাঁতে দাঁত চেপে করেছিলেন, নিজেকে বাংলা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। উত্তমকুমারকে বহু ব্যঙ্গ-বিদ্রুপ শুনতে হয়েছিল শুটিং করতে গিয়ে! …

আরও পড়ুন »

সবাইকে অবাক করে ভদ্রেশ্বরে একসঙ্গে জন্ম নিল অমর-আকবর-অ্যান্টনি (দেখুন ভিডিয়ো)

প্রসেনজিৎ ধর  : হিন্দি ছবি অমর, আকবর, আন্টনি দেখেছেন। কিন্তু বাস্তবে! হয়তো কেউ দেখেছেন, কেউ নয়। হুগলির ভদ্রেশ্বর তেলিনিপাড়ার মহম্মদ আলির বিবি গতকাল বিকেলে চন্দননগর এলাকার একটি বেসরকারি নার্সিং হোমে তিন পুত্র সন্তানের জন্ম দেন। জন্মের পর মা ও তিন ছেলে সুস্থ আছেন। বাড়িতে শুরু হয়েছে পুজো পুজো ভাব! সকলেই …

আরও পড়ুন »

বহিষ্কৃত সোমনাথ চট্টোপাধ্যায়ের টাকা নিতে বাধা নেই সিপিএম-এর

  ওয়েব ডেস্ক: ২০০৮-এ তৎকালীন ইউপিএ সরকারের থেকে বামেদের সমর্থন তুলে নেওয়ার ব্যাপারে পুরোপুরি অন্য মেরুতে ছিলেন সেইসময় লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। তিনি দলের সম্পাদক প্রকাশ কারাতের নির্দেশও মানেননি। তাঁকে লোকসভার অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেও সোমনাথ চট্টোপাধ্যায় কানেই নেননি। তাই সিপিএম পলিটব্যুরো সোমনাথকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। …

আরও পড়ুন »

মোহনবাগানে পুণে এফসি-র জর্ডন

ওয়েব ডেস্ক: মোহনবাগানে ট্রায়ালে আসা পুণে এফসি-র রোহিত জর্ডনকে পছন্দ কোচ এবং সবুজমেরুন কর্তাদের। গতবার নজরকাড়া ফুটবল খেলেছিলেন রোহিত আইএফএ শিল্ডে পুণে এফসির হয়ে। সঙ্গে মোহনবাগান নিচ্ছে আরও কয়েকজনকে। এছাড়া আইএসএল-এর ড্রাফটিং হয়ে যাওয়ার পর যেসব ফুটবলার থাকবেন তাঁদের থেকেও কাউকে কাউকে নেওয়ার কথা ভাবছেন সবুজমেরুন কর্তারা।

আরও পড়ুন »

মোহনবাগানের হাতছাড়া নর্ডি। বিকল্প আসছেন আর্জেন্টিনার উঠতি নক্ষত্র মাউরো ওর্টিজ

  ওয়েব ডেস্ক: আর্জেন্টিনার অনূর্ধ্ব ২৩ জাতীয় দলে খেলে জাদু দেখিয়েছেন মাউরো ওর্টিজ। তিনি বোকা জুনিয়ার্সে খেলেন ১৩ নম্বর জার্সি পরে। শোনা যাচ্ছে, এবার তিনি সবুজমেরুন জার্সি পরে খেলবেন। স্ট্রাইকার পজিশনে খেলেন। ওর্টিজের এজেন্ট খুশি মোহনবাগানের অফারে। সব ঠিক থাকলে চুক্তিপত্রে সই হতে খুব দেরি নেই। মোহনবাগান কোচ সঞ্জয় সেনও …

আরও পড়ুন »

Exclusive – ‘শহীদ’ মঞ্চে ‘শহীদ’ পরিবারকেই বঞ্চনা মমতার! বিতর্কে ফুটছে রাজ্য রাজনীতি

দেবক বন্দ্যোপাধ্যায়  : একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ‘শহীদ’দের পরিবার পিছু দু’লাখ টাকা দেওয়ার কথা। তাঁর এই ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কমিশনের সুপারিশ দু’লাখ না তার চেয়ে অনেক বেশি? আইন জগতের হাঁড়ির খবর যাঁরা রাখেন তাঁরা বলছেন অনেক বেশি। বর্ষীয়ান আইনজীবী সর্দার আমজাদ আলির বক্তব্য, “মুখ্যমন্ত্রী ‘শহীদ’ …

আরও পড়ুন »

ভারতের সাধক: তৈলঙ্গস্বামী

কমলেন্দু সরকার  : সতেরো শতকের প্রথম দিক। অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রামের নরসিংহ রাওকে সৎ এবং ধর্মপ্রাণ বলে সম্মান করতেন সকলে। তাঁর স্ত্রী বিদ্যাবতীও তাই ছিলেন। ওঁরা দু’জনেই শিব পুজো করতেন। কিন্তু তাঁদের কোনও সন্তান ছিল না। ১৬০৭-এর এক শুভদিনে বিদ্যাবতী জন্ম দিলেন এক পুত্র সন্তানের। শিবের করুণায় জন্ম তাই নাম রাখা হল …

আরও পড়ুন »

বিভূতিভূষণের ‘চাঁদের পাহাড়’, নীল আর্মস্ট্রংয়ের ‘চাঁদের ব্যাগ’

ওয়েব ডেস্ক : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ‘চাঁদের পাহাড়’ লিখেছিলেন আফ্রিকা না গিয়ে কিন্তু নীল আর্মস্ট্রং  ‘চাঁদের ব্যাগ’ এনেছিলেন চাঁদে গিয়েই। একটা ছোট্ট সাদা ব্যাগ। বাইরে থেকে দেখে মনে হবে অতি সাধারণ। কিন্তু তাঁর মধ্যেই রয়েছে চাঁদের পাথর। ভাবছেন রসিকতা! না, একেবারেই নয়। চাঁদে প্রথম পা-রাখা মহাকাশচারী নীল আর্মস্ট্রং। আমরা সকলেই জানি। …

আরও পড়ুন »

এখনও অনেকের কাছে বিস্ময় মহুয়া রায়চৌধুরীর মৃত্যু,

কমলেন্দু সরকার  : আজকের মতো সেদিনও ছিল শহর জুড়ে প্রবল বর্ষণ। আষাঢ়ের বৃষ্টি। দক্ষিণ কলকাতার এক অভিজাত নার্সিং হোমের আটতলার ৭২২ নম্বর ঘর। সেই ঘরের দিকেই সকলের দৃষ্টি। কি হয়, না হয়। ওই ঘরেতেই শুয়ে রয়েছেন বাংলা ছবির জনপ্রিয় নায়িকা। নাম মহুয়া রায়চৌধুরী। তুখোড় অভিনেত্রী। চলে গেলেন। তার আগে ১১ …

আরও পড়ুন »