কমলেন্দু সরকার
:
সুচিত্রা তখন ছবির থেকে সরে গেছেন। তবুও উত্তমকুমারের জেদ চেপেছিল দু’টি তিনি করবেন দু’টিতেই তাঁর বন্ধু প্রিয় অভিনেত্রী রমা থাকবেন। উত্তমকুমারের খুব পছন্দ এবং প্রিয় বিমল মিত্রের ‘সাহেব বিবি গোলাম’ আর সমরেশ বসুর ‘নাটের গুরু’। সবকিছু রেডি হয়ে গেছিল ‘সাহেব বিবি গোলাম’-এর। এমনকী মহরতের দিনও ঠিক কার্ড ছাপাও হয়ে গেছে। নামী প্রযোজক। তিনি সত্যজিৎ রায়ের ছবিও প্রযোজনা করেছিলেন। যেদিন মহরতের দিন দুই আগে উত্তমকুমারের রমা অর্থাৎ সুচিত্রা সেন বেঁকে বসলেন। তিনি করবেন না ‘সাহেব বিবি গোলাম’। উত্তমকুমারের প্রিয় ছবিটি আর করা হল। এই ছবি পরিচালকও তিনি ছিলেন।
আর অন্যটি সমরেশ বসুর ‘নাটের গুরু’। এই ছবির চিত্রনাট্য উত্তমকুমারই করেছিলেন। সেই চিত্রনাট্য শুনে খুশিও হয়েছিলেন সুচিত্রা সেন। তিনি করবেন বলে তৈরিও ছিলেন। তাঁর প্রিয় বন্ধু ‘উতু’র কথা ফেলতে পারেননি। উত্তমকুমারকে এই নামেই ডাকতেন সুচিত্রা। হয়তো এটাই সুচিত্রার কামব্যাক ছবি হতে পারত। কিন্তু হল না। তার আগেই বাংলা ছবির মহানায়ক মারা গেলেন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news