নীল বণিক আগামি ২৭শে মার্চ পঞ্চায়েত ভোটের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর রাজ্যের নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিং ও কমিশনের সচিব মার্চেই নবান্নে এব্যাপারে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে ৯ই এপ্রিল থেকে মনোনয়ন পত্র দাখিল করতে পারবে সমস্ত রাজনৈতিক দলের সদস্যরা। তবে এবারের পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র …
আরও পড়ুন »হাতে তৃণমূলের পতাকা থাকলে হেলমেট আবার কী! রাসবিহারীতে রংবাজি
নীল বণিক বৃহস্পতিবার দুপুরে রাসবিহারীর মোড়ে এসে দাঁড়ায় বাইক সওয়ার এক দম্পতি। দুজনেরই বুকে তৃণমূলের ব্যাজ, বাইকের হেডলাইটের ওপরে স্টিকার এবং পিছনের স্ট্যান্ডে বাঁধা তৃণমূলের পতাকা। কিন্তু বাইক চালক এবং আরোহী কারোরই মাথায় হেলমেট নেই। রাসবিহারীর মোড় তখন পুলিশে পুলিশে ছয়লাপ। ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে কলকাতা পুলিশের ডিসি এসটিএফ, …
আরও পড়ুন »পুলিশের সামনেই বিজেপিকে মার তৃণমূলের
নীল বণিক : বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচী ঘিরে ধুন্ধুমার কান্ড। শুদ্ধিকরণ কর্মসূচীতে যোগ দিতে কেওড়াতলায় জড়ো হয়েছিলেন কয়েকজন বিজেপি সমর্থক। হঠাৎই তাঁদের ওপর তৃণমূল সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ। পুলিশের উপস্থিতিতেই বিজেপি সমর্থকদের বেধড়ক পেটায় তৃণমূল কর্মীরা। ঘটনায় আহত এক বিজেপি কর্মী। এদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে লেকমল থেকে …
আরও পড়ুন »এ মাসের ১৩-১৪ পাহাড়ে শিল্প সম্মেলন
নিজস্ব প্রতিনিধি : এই প্রথমবার পাহাড়ে হবে শিল্প সম্মেলন। ফেব্রুয়ারি মাসে দার্জিলিং-এ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমত আগামী ১৩ ও ১৪ মার্চ দার্জিলিং-এ হবে শিল্প সম্মেলন। শিল্প সম্মেলনে মুখ্যসচিব সহ একাধিক দফতরের সচিব ও বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত থাকবেন বলে বৃহস্পতিবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন »এবার সিলেবাসে স্বামীজির শিকাগো ভাষণ, জানালেন পার্থ
ঈষাণিকা ভোরাই : স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতা আগামী বছর থেকে রাজ্যের পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত হবে। নবান্নে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি, আগামী ১১ সেপ্টেম্বর স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তির দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করবে রাজ্যসরকার ও ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পালন করা হবে সম্প্রীতি সপ্তাহ। ১১ সেপ্টেম্বর বেলুড় মঠে পালন …
আরও পড়ুন »ত্রিপুরায় মন্ত্রী হচ্ছেন কারা? দেখে নিন নামের তালিকা
নিজস্ব সংবাদদাতা : তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ৬ জন বিধায়কের মধ্যে আপাতত সম্ভাব্য মন্ত্রীর তালিকায় রয়েছেন ৪ জন। এর মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রায় বর্মণের পুত্র সুদীপ বর্মণ সম্ভাব্য পিডব্লুডি মন্ত্রী।আশিস সাহা পেতে পারেন নগরোন্নয়ন। প্রাণজিৎ সিংহরায় কৃষি এবং বিশ্ববন্ধু সেন দমকল। কংগ্রেস থেকে আসা রতনলাল নাথ পেতে পারেন অর্থ …
আরও পড়ুন »নারী মূল্যায়নের দিনকাল
পার্থসারথি পাণ্ডা: উপনিষদে গার্গী আর যাজ্ঞবল্ক্যের উপাখ্যান মনে আছে? সেখানে বিদুষী গার্গী ব্রহ্মজ্ঞানী ঋষি যাজ্ঞবল্ক্যের কাছে ব্রহ্মের স্বরূপ জানতে চেয়ে একের পর এক প্রশ্ন করে চলেছিলেন। কিন্তু সব প্রশ্নের উত্তর ঋষির কাছে ছিল না। তাই মেজাজ হারিয়ে তিনি গর্জে উঠেছিলেন। গার্গীকে অভিশাপ দিয়েছিলেন, ‘এরপর আর প্রশ্ন করলে ধড় থেকে …
আরও পড়ুন »কোহিমা গ্রাউন্ডে ঐতিহাসিক শপথ গ্রহণ রিওর
নিজস্ব সংবাদদাতা: নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন নেইফিউ রিও। রাজ্যপাল পি বি আচার্য রিও ও তাঁর ১১জন মন্ত্রীর শপথ গ্রহণ করান। এই প্রথম রাজভবনের পরিবর্তে কোহিমা লোকাল গ্রাউন্ডে প্রকাশ্যে শপথ গ্রহণ করলেন কোনও মুখ্যমন্ত্রী। এই প্রথমবার খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে জনগনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হল। এই মাঠেই …
আরও পড়ুন »ইস্টবেঙ্গলের নীতু সরকারের মুখে দলবদলের কথা। জানেন কে সেটা? ওয়ান ক্লিক
প্রদীপ গাঙ্গুলি : খবরটা আবার জানাজানি হল। যদি বাস্তব রূপ পেত, নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে বড় চমক হত। কিন্তু, চমক হতে দেয়নি আইএসএল। কর্তা দেবব্রত সরকার নিজে মুখেই জানালেন, এবার মরশুমের শুরুতে ৮০ লক্ষ টাকার অফার করা হয়েছিল দেবজিৎ মজুমদারকে। কিন্তু, দেবজিৎ আই লিগ খেলতে রাজি হননি। তার জন্য আই লিগের …
আরও পড়ুন »দাঙ্গা বিধ্বস্ত শ্রীলঙ্কায় বন্ধ সোশ্যাল মিডিয়া
নিজস্ব সংবাদদাতা: জরুরি অবস্থা জারি হওয়ার পরেও বুধবার নতুন করে হিংসা ছড়ায় শ্রীলঙ্কার কিছু এলাকায়।গন্ডগোলকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে। ক্যান্ডিতে গ্রেনেড নিয়ে যাওয়ার সময় হাতেই ফেটে মৃত্যু হয় এক স্থানীয় সিংহলীর। অবস্থা সামাল দিতে শ্রীলঙ্কার রাস্তায় সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশ প্রশাসনের সমস্ত কর্মীর ছুটি বাতিল করেছে …
আরও পড়ুন »দাউদের ডানহাত ফারুক টাকলার ভারতে প্রত্যর্পণ
নিজস্ব সংবাদদাতা: ভারতে নিয়ে আসা হল দাউদ ইব্রাহিমের ডানহাত ফারুক টাকলাকে। বৃহস্পতিবার ভোরে তাকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে সৌদি আরব থেকে দেশে নিয়ে আসা হয়। ফারুক টাকলা ১৯৯৩ মুম্বই বিস্ফোরনে মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল। ফারুক টাকলার কাছে দাউদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে মনে করছে সিবিআই। ফারুককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ …
আরও পড়ুন »রাশিয়ায় লেনিন পতনে দেশী কম্যুনিস্টদের এমন পিতৃশোক হয় নি
গৌতম বন্দ্যোপাধ্যায় : মাকর্সবাদীরা বিপ্লবের হুঙ্কার ছেড়েও এতদিনে যা করতে পারেননি, একা বিপ্লব গদিতে আসীন হয়েই তা করে দেখিয়ে দিলেন। দেখিয়ে দিলেন, ভারতের এক চিলতে রাজ্যে ক্ষমতায় এসে সারা ভারতে বৈপ্লবিক চেতনার প্রদুর্ভাব ঘটানো যায়। এই নব্য বিপ্লবের পিছনে ত্রিপুরার ভাবী মুখ্যমন্ত্রীর কাহিনিটা একটু গুছিয়ে বলতে হয়। তাঁর দল ক্ষমতায় …
আরও পড়ুন »বেগম রোকেয়ার লড়াই ও নারী দিবস
সুমন সেনগুপ্ত : বেগম রোকেয়াকে অনেকে চেনেন । অনেকে চেনেন না। কে এই বেগম রোকেয়া। 1904 সালে নবনূর পত্রিকায় ভাদ্র সংখ্যায় আমাদের অবনতি নামে একটি প্রবন্ধ লেখেন বেগম রোকেয়া। এরপরেই মৌলবাদি মুসলিম সমাজ প্রতিবাদে মুখর হয়। প্রবন্ধটিতে কী লিখেছিলেন তিনি। বেগম রোকেয়া এই ভাবে শুরু করেন–পাঠিকাগণ,আপনারা কি কোনদিন আপনাদের দুর্দশার …
আরও পড়ুন »আবির মাখিয়ে আইন অমান্য
নীল বণিক নজীরবিহীন আইন অমান্য কর্মসূচি পালন করলেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ নয়, মারামারি নয় ব্যারিকেড করে মিছিল আটকাতে যাওয়া পুলিশদের সবুজ আবির মাখিয়ে দিলেন আন্দোলনকারিরা। অভিনব এই প্রতিবাদে ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রইলেন পুলিশ কর্মীরা। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি নারী নির্যাতনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। রাজ্য সরকারের …
আরও পড়ুন »নারী দিবস কি শুধুমাত্র একটি দিন
সুমন সেনগুপ্ত ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনা দিনদিন বেড়েই চলেছে। নির্ভয়া কাণ্ডের পরে আইন আরও কঠোর ও শক্তিশালী হওয়ার পরেও। ধর্ষণের পরে ধর্ষক ধর্ষিতাকে চুপ করে থাকারও হুমকি দিচ্ছে। এই সব ঘটনা সুস্থ ভাবনা চিন্তার অভিমুখই স্তব্ধ করে দেয়। পাশাপাশি ফি বছর ঘটা করে নারী দিবস পালিত হয়। বিভিন্ন …
আরও পড়ুন »মূর্তি ভেঙে ধুলো ওড়াবেন না প্লিজ্!
দেবক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার প্রতিবাদে কলকাতায় ভাঙা হল শ্যামাপ্রসাদের মূর্তি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন, যারা লেনিনের মূর্তি ভেঙেছে তারা এরপর গান্ধি, সুভাষ বসু, আম্বেদকর, রবীন্দ্রনাথ, নজরুলের মূর্তি ভাঙবে! একই সঙ্গে তিনি আরও বলেছেন, এই রাজ্যে বামেরা কোথাও যাতে আক্রান্ত না হয়, সেদিকেও নজর …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news