Breaking News
Home / TRENDING / হাতে তৃণমূলের পতাকা থাকলে হেলমেট আবার কী! রাসবিহারীতে রংবাজি

হাতে তৃণমূলের পতাকা থাকলে হেলমেট আবার কী! রাসবিহারীতে রংবাজি

নীল বণিক
বৃহস্পতিবার দুপুরে রাসবিহারীর মোড়ে এসে দাঁড়ায় বাইক সওয়ার এক দম্পতি। দুজনেরই বুকে তৃণমূলের ব্যাজ, বাইকের হেডলাইটের ওপরে স্টিকার এবং পিছনের স্ট্যান্ডে বাঁধা তৃণমূলের পতাকা। কিন্তু বাইক চালক এবং আরোহী কারোরই মাথায় হেলমেট নেই। রাসবিহারীর মোড় তখন পুলিশে পুলিশে ছয়লাপ। ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে কলকাতা পুলিশের ডিসি এসটিএফ, ডিসি সাউথ, সহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্তারা তখন সেখানেই ছিলেন। রাস্তার অন্য পাড়েই চলছে আইন অমান্য করার জন্য গ্রেফতারি। কিন্তু এত পুলিশের চোখে ধরাই পড়ল না আইন ভেঙে পথে নামা হেলমেট বিহীন বাইক দম্পতি। সে কি কেবলই বাইকে লাগানো শাসক দলের পতাকার জন্যে? বড়কর্তাদের এই নির্বিকার ভাব দেখে কলকাতা পুলিশের নিচু তলার কর্মীরা মুচকি হাসাহাসি শুরু করেন। নিচু তলার কর্মীদের সেই হাসি অবশ্য চোখ এড়ায়নি দুজন অ্যাসিট্যান্ট কমিশনারের। একজন একটু বাঁকা চোখে তাকাতেই হাসতে ভুলে গেলেন নিচু তলার পুলিশ কর্মীরা। বড় সাহেবদের ভয়ে তখন তাঁরা চৈত্রের আকাশে মেঘ খুঁজতে শুরু করেন। আর ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়েই বেরিয়ে গেলেন তৃণমূলের ব্যাজ ও স্টিকারে বেষ্টিত ওই দম্পতি। কোনও কেসই হল না তাঁদের বিরুদ্ধে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *