Breaking News
Home / TRENDING / এবার সিলেবাসে স্বামীজির শিকাগো ভাষণ, জানালেন পার্থ

এবার সিলেবাসে স্বামীজির শিকাগো ভাষণ, জানালেন পার্থ

ঈষাণিকা ভোরাই :

স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতা আগামী বছর থেকে রাজ্যের পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত হবে। নবান্নে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
পাশাপাশি, আগামী ১১ সেপ্টেম্বর স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তির দিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করবে রাজ্যসরকার ও ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পালন করা হবে সম্প্রীতি সপ্তাহ। ১১ সেপ্টেম্বর বেলুড় মঠে পালন করা হবে সংহতি দিবস। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ সেপ্টেম্বর নেতাজী ইন্ডোরে হবে সম্প্রীতি সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান। সেখানেও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, শিকাগোতে স্বামীজির বক্তৃতার ১২৫ বছর স্মরণ অনুষ্ঠান আয়োজন করতে চাইছে রামকৃষ্ণ মিশন। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। শিকাগোতে অনুষ্ঠান কবে হবে তা এখনও ঠিক হয়নি। তবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যেই শিকাগোতে এই অনুষ্ঠান হবে বলে এদিন জানান, বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে স্বামীজির শিকাগো ভাষনের ১২৫ তম বর্ষ উদযাপন নিয়ে রাজ্য সরকারের যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন  

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *