Breaking News
Home / হেড লাইন্স (page 900)

হেড লাইন্স

ব্রেকিং : মমতার কাছে ক্ষমা চাইলেন শোভন, আপাতত সেফ জোনে মেয়র

ঈষাণিকা ভোরাই শোভনের স্বস্তি। তবে আপাতত। মন্ত্রীত্ব খোয়াবেন, মেয়রপদ খোয়াবেন, নিজেই পদত্যাগ করবেন, এমনকি দলও ছাড়বেন, বিজেপিতে যোগ দেবেন… এমন বিবিধ সম্ভাবনা ও জল্পনার মধ্যে ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করলেন শোভন। গুটিগুটি পায়ে ক্ষমা চেয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। মুখ্যমন্ত্রী দার্জিলিঙের জন্য রওনা দেওয়ার আগে তাঁর বাড়িতে গিয়ে পৌঁছলেন কাঁচুমাচু কানন। …

আরও পড়ুন »

মোহনবাগানে ডামাডোলে আসলে হাত কার?‌ ক্লিক করে জানুন

অভিষিক্তা দাঁ পদত্যাগ করেছেন দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসু, এ খবর সবাই জানেন। কিন্তু ভিতরের কারণটা কী?‌ আসল কারণটা হচ্ছে, নতুন কোম্পানীর ডিরেক্টরশিপ নিয়ে। বয়স বেড়েছে অঞ্জন মিত্রের। তিনি সচিবের চেয়ার ছাড়ার আগে তঁার মেয়ে সোহিনী মিত্র ও জামাই কল্যাণ চৌবেকে চাইছেন নতুন কোম্পানীর ডিরেক্টরশিপে ঢুকিয়ে যেতে। কিন্তু, তা মানতে নারাজ …

আরও পড়ুন »

গাড়ির ইএমআই বাকি, ফাইনান্স কোম্পানির বাউন্সারের হাতে হেনস্থা হলেন ব্রততী

প্রসেনজিত ধর : ফাইনান্স কোম্পানীর বাউন্সারের হাতে চরম হেনস্তার শিকার আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাই বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। জানা গিয়েছে, চুঁচুড়া খাদিনামোরে একটি স্কুলে আবৃত্তির কর্মশালায় যোগ দিতে যাচ্ছিলেন ব্রততী। দিল্লী রোডে দির্ঘাঙ্গী মোড়ের কাছে হঠাৎ তাঁদের গাড়ি আটকায় অন্য একটি গাড়ি।সাত আট জন …

আরও পড়ুন »

শোভন কাননে অশোভন বৈশাখী ঝড়

দেবক বন্দ্যোপাধ্যায় :   শোভন-রত্নার জীবনে কাল বৈশাখী! পাগলের মতো ভালবেসে বিয়ে করেছিলেন। রত্না যেদিন তাঁর হাত ধরে ছিলেন সেদিন শোভনের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। রত্নার বাবা রাজি ছিলেন না বিয়ে দিতে। প্রেমে উন্মাদ শোভন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের কানন, একদিন কান্নায় ভেঙে পড়লেন ‘দিদি’ মমতার কাছে। রত্নাকে না পেলে তিনি বাঁচবেন না! …

আরও পড়ুন »

শোভন প্রসঙ্গে জল্পনা আরও বাড়িয়ে দিলেন বাবুল

নীল বণিক সব ফুলটস বলে ছয় মারতে নেই। নিজের শক্তি বিরোধী দলের লোকদের জানাতে নেই। শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে এভাবেই উত্তর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর উত্তর এই ইস্যুর জল্পনা আরও বাড়িয়ে দিল। এদিন মেট্রো ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবুল লেন, বিজেপি লুকোচুরি করে কিছুই করে না। …

আরও পড়ুন »

শিল্প চাই, তার আগে চাই স্থায়ী শান্তি, বলছে পাহাড়

ঈষাণিকা ভোরাই : দু’দিনের হিল বিজনেস সামিটে যোগ দিতে পাহাড়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় বৃষ্টিস্নাত দার্জিলিং-এ এসে পৌঁছান তিনি। তাঁর সঙ্গেই এদিন পাহাড়ে আসেন একঝাঁক মন্ত্রী, আমলা। মঙ্গলবার থেকে ম‍্যাল চৌরাস্তায় শুরু হতে চলা দুদিনের এই বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকার কথা হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, রাকেশ মিত্তাল সহ …

আরও পড়ুন »

নৌকাবিহারে মোদি ও ম্যাক্রন

নিজস্ব সংবাদদাতা উত্তরপ্রদেশের মির্জাপুরে ১০০ মেগাওয়াটের সৌরপ্রকল্পের যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন। ৫০০ কোটি টাকার এই সৌর কেন্দ্রটি ফরাসি কোম্পানী এঞ্জি তৈরি করেছে। এই সৌরকেন্দ্র থেকে বছরে ১৫.৬ কোটি বিদ্যুৎ তৈরি হবে। এরপর মোদি এবং ম্যাক্রন আস্সিঘাট থেকে গঙ্গাবক্ষে নৌকা বিহারে যান। নৌকা বিহার …

আরও পড়ুন »

নিভল দাবানল, মৃত ৯ পড়ুয়া

নিজস্ব সংবাদদাতা তামিলনাডুর কুরাঞ্জানি পাহাড়ে দাবানলে মৃত্যু হল ৯ পড়ুয়ার। আহত ১০। সোমবার ইন্ডিয়ান এয়ারফোর্সের গরুড় বাহিনীর তৎপরতায় উদ্ধার করা হয়েছে ২৭ জনকে। ওই পাহাড়ে এক্সকারশানে গিয়েছিলেন ওই পড়ুয়ারা। এয়ারফোর্সের দুটি হেলিকপ্টারের সাহায্যে আগুন নেভানো গিয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। দাবানলে মৃত ৯ জনের দেহ নিয়ে আসতে একটি হেলিকপ্টার …

আরও পড়ুন »

তাঁকে খুন করতে পারেন তাঁর স্ত্রী! থানায় ছুটলেন শোভন

নীল বণিক : নিরাপত্তাহীনতায় ভুগছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁর জীবনহানির আশঙ্কা রয়েছে জানিয়ে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন শোভন চট্টোপাধ্যায়। অভিযোগপত্রে মেয়র পুলিশকে জানিয়েছেন, তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের থেকে জীবনহানির আশঙ্কা রয়েছে। এমনকি বর্তমানে যে বহুতলে মেয়র থাকেন, সেটিকে দুষ্কৃতীর সাহায্যে তাঁর স্ত্রী দখল করতে পারেন বলেও আশঙ্কা মেয়রের। …

আরও পড়ুন »

নবান্ন চায় ২, ৩-৪ দফায় ভোট করাতে সর্বদলের দিকে তাকিয়ে কমিশন

নীল বণিক রাজ্য নির্বাচন কমিশনারের প্রস্তাবিত তিন বা চার দফার পঞ্চায়েত ভোট করাতে রাজি নয় নবান্নের কর্তারা। সূত্রের খবর অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাবে গুরুত্ব দিচ্ছে না নবান্ন। পরিবর্তে দু’দফায় পঞ্চায়েত ভোট করাতে চাইছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে একদিন, আর পশ্চিমাঞ্চল সহ গোটা দক্ষিণবঙ্গ একদিনে। রাজ্যের মনোভাব জানার পরই রাজ্য নির্বাচন …

আরও পড়ুন »

ভারতীয় ফুটবল তারকা অবসর নিচ্ছেন। ক্লিক করলে চমকে যাবেন।

অভিষিক্তা দাঁ দীর্ঘ ১২ বছর খেলেছেন জাতীয় দলের জার্সি গায়ে। এবার থামতে চান। ইন্ডিয়া টিমের গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন সুব্রত পাল। হ্যাঁ, জাতীয় দল থেকে অবসরের মুখে সুব্রত। চেয়েছিলেন ভারতের হয়ে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ খেলে বিদায় জানাবেন। কিন্তু, এএফসি এশিয়ান কাপের টিমে …

আরও পড়ুন »

মুকুলের পাশে থাকার বার্তা রঘুবরের

নীল বণিক : পঞ্চায়েত ভোটে রাজ্য বিজেপির সঙ্গে একসঙ্গে প্রচার চালাবে ঝাড়খণ্ড বিজেপি। শনিবার রাতে দিল্লিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপি নেতা মুকুল রায়। সেখানেই মুকুলের পাশে থাকার আশ্বাস দিয়ে রঘুবর বলেন বাংলা বিজেপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে ঝাড়খণ্ড বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে বিজেপির …

আরও পড়ুন »

নিরাপত্তা বাড়ল শ্যামাপ্রসাদের মূর্তির

প্রসেনজিত ধর ধর্মতলায় লেনিনের পর এবার শ্রীরামপুরে শ্যামাপ্রসাদের মূর্তির নিরাপত্তাও বাড়ানো হল। এবার থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীরা এই মূর্তির দায়িত্ব নিল। দু’দিন আগেই এই মূর্তির শুদ্ধিকরণ নিয়ে গন্ডগোল বাধে দু’ দলের মধ্যে। তৃণমূল কর্মীদের হাতে আহত হন বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য। এরপরই গন্ডগোল এড়াতে এই সিদ্ধান্ত নেয় সরকার। এরপর …

আরও পড়ুন »

ম্যাডাগাসকর সফরে রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা পাঁচ দিনের মরিশাস ও ম্যাডাগাসকর সফরে রওনা হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ম্যাডাগাসকরের ৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে নিমন্ত্রিত তিনি। রবিবার দিল্লির পালম এয়ারপোর্ট থেকে রওনা হন রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে, সাংসদ মনোজ তিওয়ারি, হুকুম দেব নারায়ণ যাদব সহ অন্যান্য নেতারা। বিভিন্ন বিষয়ে …

আরও পড়ুন »

প্রয়াত প্রধানমন্ত্রীর রাখি-বোন

নিজস্ব সংবাদদাতা প্রয়াত হলেন প্রধানমন্ত্রীর ‘রাখি-বোন’ শরবতী দেবী। তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। গত বছর রক্ষাবন্ধনের দিন প্রধানমন্ত্রীর বাড়ি গিয়ে তাঁকে রাখি বেঁধেছিলেন শরবতী দেবী। জানা গিয়েছিল, কয়েক বছর আগে নিজের ভাইকে হারিয়ে মনমরা হয়ে পড়েছিলেন তিনি। ছেলের কাছে ইচ্ছা প্রকাশ করেন মোদির হাতে রাখি বাঁধতে চান। এরপরই শরবতী দেবীর …

আরও পড়ুন »

অন কল ডাক্তার বেপাত্তা, কাটা পা-কে বালিশ হিসেবে ব্যবহার করল হাসপাতাল

নিজস্ব সংবাদদাতা অমানবিকতার সমস্ত সীমা ছাড়িয়ে দুর্ঘটনায় পা হারানো এক স্কুল বাস কন্ডাক্টরকে তাঁরই কাটা পায়ের ওপর শুইয়ে রাখল ঝাঁসীর মেডিকেল কলেজ হাসপাতাল। জানা গিয়েছে, শনিবার ঝাঁসীর মউরানিপুর থেকে বাচ্চা নিয়ে স্কুলে আসার সময় বামোরির কাছে একদল গরু বাসঘর সামনে চলে আসে। গরুগুলিকে বাঁচাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। …

আরও পড়ুন »