নিজস্ব সংবাদদাতা:
জরুরি অবস্থা জারি হওয়ার পরেও বুধবার নতুন করে হিংসা ছড়ায় শ্রীলঙ্কার কিছু এলাকায়।গন্ডগোলকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে। ক্যান্ডিতে গ্রেনেড নিয়ে যাওয়ার সময় হাতেই ফেটে মৃত্যু হয় এক স্থানীয় সিংহলীর। অবস্থা সামাল দিতে শ্রীলঙ্কার রাস্তায় সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশ প্রশাসনের সমস্ত কর্মীর ছুটি বাতিল করেছে সিংহলী সরকার। বন্ধ করা হয়েছে ফেসবুক, ট্যুইটার, ওয়াটঅ্যাপ সহ একাধিক সোশাল মিডিয়া সাইট। বুধবার দাঙ্গা কবলিত এলাকা ঘুরে দেখেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা। গন্ডগোলকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে শান্তি বজায় রাখার আবেদন জানান প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। প্রসঙ্গত, শ্রীলঙ্কায় বৌদ্ধ্য ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে দেশে ১০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করল সরকার। মঙ্গলবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৌদ্ধ্য সম্প্রদায়ের এক সমর্থকের হত্যার পর এলাকার মুসলিমদের ১১টি দোকান পুড়িয়ে দেয় বৌদ্ধ্য সমর্থকেরা। দীর্ঘ সাত বছর পর শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হল। এর আগে তামিল উগ্রপন্থী সংগঠন এলটিটিইর সঙ্গে গৃহযুদ্ধ চলাকালীন ৩০ বছর জরুরি অবস্থা জারি করা হয়েছিল শ্রীলঙ্কায়। ২০০৯ এ শান্তি স্থাপনের পর তা তুলে নেওয়া হয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news