নীল বণিক
আগামি ২৭শে মার্চ পঞ্চায়েত ভোটের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর রাজ্যের নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিং ও কমিশনের সচিব মার্চেই নবান্নে এব্যাপারে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে ৯ই এপ্রিল থেকে মনোনয়ন পত্র দাখিল করতে পারবে সমস্ত রাজনৈতিক দলের সদস্যরা। তবে এবারের পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র দাখিলের দিন বাড়াতে চায় কমিশন। অন্তত সাতদিন ধরে যাতে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেন তার ব্যাবস্থা করতে চায় কমিশন। চিঠিতে কমিশনের তরফ থেকে রাজ্য সরকারকে জানান হয়েছে, মনোনয়ন কেন্দ্রের সামনে পুলিশি প্রহরা বাড়াতে হবে। প্রয়োজনে প্রার্থীদের বাড়ি থেকে পুলিশি নিরাপত্তা দিয়ে মনোনয়ন কেন্দ্রে আনার জন্য। ১০মের মধ্যে পুরো ভোট দানের পক্রিয়া শেষ করতে চায় রাজ্য নির্বাচন কমিশন। এবারে মোট তিনদফায় পঞ্চায়েত ভোট করাতে চান রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিং। প্রথম দফায় উত্তরবঙ্গে ভোট হতে পারে। রাজ্যকে লেখা চিঠিতে এমনটাই জানিয়েছেন তিনি। গোটা উত্তরবঙ্গের জেলা গুলিতে একদিনেই ভোট চাইছে কমিশন। দ্বিতীয় দফায় রাজ্যের পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় ভোট হতে পারে। তৃতীয় তথা শেষ দফায় দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ভোট করাতে চাইছে কমিশন। তবে কমিশনের এই প্রস্তাবে এখনও কোন সাড়া দেয়নি রাজ্য সরকার। প্রসঙ্গত বিগত পঞ্চায়েত নির্বাচন সহ পুর নির্বাচনে রাজ্যের একাধিক সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়নি কমিশন। এখন দেখার এবারের পঞ্চায়েত নির্বাচনে গত বারের পুনরাবৃত্তি হয় কিনা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news