Breaking News
Home / TRENDING / পুলিশের সামনেই বিজেপিকে মার তৃণমূলের

পুলিশের সামনেই বিজেপিকে মার তৃণমূলের

নীল বণিক :

বিজেপির শুদ্ধিকরণ কর্মসূচী ঘিরে ধুন্ধুমার কান্ড। শুদ্ধিকরণ কর্মসূচীতে যোগ দিতে কেওড়াতলায় জড়ো হয়েছিলেন কয়েকজন বিজেপি সমর্থক। হঠাৎই তাঁদের ওপর তৃণমূল সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ। পুলিশের উপস্থিতিতেই বিজেপি সমর্থকদের বেধড়ক পেটায় তৃণমূল কর্মীরা। ঘটনায় আহত এক বিজেপি কর্মী। এদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে লেকমল থেকে শুদ্ধিকরন মিছিল শুরু হয়। তবে রাসবিহারী মোড়েই তাঁদের থামিয়ে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় ৪০জন বিজেপি সমর্থকদের। সম্পূর্ন রাজনৈতিক কারনেই পুলিশ বিজেপির শুদ্ধিকরন অভিযান বন্ধ করেছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, বিকেল পাঁচটার মধ্যে সরকারকে বিবৃতি দিয়ে জানাতে হবে কতদিনের মধ্যে শ্যামাপ্রসাদের মূর্তির সংস্কার হবে। সন্ধ্যে পর্যন্ত সরকারের তরফে কোনও উত্তর না পাওয়ায় শুক্রবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি। রাজ্যের প্রত্যেকটি ব্লক, প্রত্যেকটি মণ্ডলে বিজেপি কর্মীরা আন্দলোনে নামবেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন  

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *