পার্থসারথি পাণ্ডাঃ বাংলা পঞ্জিকার ইতিহাসে ইংরেজি ২০১৮ সালটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এ বছরই পূর্ণ হল বাংলা ছাপা পঞ্জিকার দুশো বছর। ১৭৭৮ সালে হ্যালহেডের লেখা বাংলা ব্যাকরণ ছাপা হয়েছিল হুগলির জন অ্যানড্রুজের ছাপাখানায়। বঙ্গে ছাপা এটিই প্রথম বই, যাতে ইংরেজির সঙ্গে ছাপার হরফে স্থান পেয়েছিল বাংলা ভাষা। এর একুশ বছর পর …
আরও পড়ুন »এ রাজ্যেও মুসলিম মন ঝুঁকছে বিজেপির দিকে
নীল বণিকঃ উত্তরবঙ্গের সংখ্যালঘুরা ক্রমেই বিজেপির দিকে ঝুঁকছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় মোট ৪২% আসনে পদ্ম শিবিরের প্রার্থী হয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। কোচবিহার জেলায় দিনহাটা থেকে প্রার্থী হয়েছেন আনোয়ার হোসেন। মালদা ও উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলা থেকেও মুসলিম যুবক, যুবতীরা বিজেপির প্রার্থী হয়েছেন। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা …
আরও পড়ুন »আসিফা ট্র্যজেডিতে গভীর চক্রান্ত দেখছেন নারীবাদি লেখিকা কিশোয়ার
নিজস্ব সংবাদদাতাঃ প্রবীণ সাংবাদিক মধু কিশওয়ার কাঠুয়া গণধর্ষণ কাণ্ড নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। এই ঘটনার পেছনে পাকিস্তানের হাত আছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন,জম্মুর বেশ কিছু প্রবীণ আইনজীবীর সঙ্গে কথা বলেছিলেন। তাঁরা জোর দিয়ে জানিয়েছেন, তাঁরা ধর্ষক ও হত্যাকারীকে রক্ষা করতে চাইছেন না। বরং সত্যের …
আরও পড়ুন »আকাশপথে বিজেপির প্রচার, মুকুলদের জন্য আসছে পক্ষীরাজ
নীল বণিক: আকাশ পথে প্রচার করবেন মুকুল রায়। সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিংহ এবং অবশ্যই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থাকবেন। নেতাদের জন্যে দুটি হেলিকপ্টার পাঠাচ্ছে কেন্দ্রীয় বিজেপি। হেলিকপ্টার দুটির ভাড়া দিল্লিই যোগাবে বলে খবর। দিল্লির হেভিওয়েট নেতারাও রাজ্যে ভোটের প্রচারে আসছেন। তাঁরাও হেলিকপ্টারে চড়ে প্রচারে যাবেন বলেই দলীয় সূত্রের খবর। …
আরও পড়ুন »আমাদের মেয়েরা ন্যায়বিচার পাবেই : মোদি
নিজস্ব সংবাদদাতা কাঠুয়া গণধর্ষন ও উন্নাও ধর্ষন নিয়ে অবশেষে নিস্তব্ধতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শুক্রবার সোশাল মিডিয়ায় ট্যুইট করে মোদি বলেন গত ২ দিন ধরে দেশজুড়ে যে বিষয়ে আলোচনা হচ্ছে তা মানুষ হিসেবে লজ্জাজনক। এই ঘটনা গোটা দেশের লজ্জার। মোদি বলেন দোষীদের শাস্তি হবেই। আমাদের মেয়েরা ন্যায় পাবেই। তিনি …
আরও পড়ুন »গাজন উৎসব দেখতে এসে দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু, প্রতিবাদে ৬ ঘণ্টা পথ অবরোধ
প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: গাজন উৎসব আর দেখা হল না। দেওয়া হল না গাজনের পুজোও। মামার বাড়িতে গাজন উৎসব দেখতে এসে পুজোর ফল কিনতে বেরিয়ে বেপরোয়া ট্র্যাক্টরের ধাক্কায় প্রাণ হারাতে হল এক কিশোরকে। মৃত ছাত্রের নাম লক্ষীকান্ত সাঁতরা (১৩) ওরফে শান্তনু। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানে মাধবডিহি থানার উচালন অঞ্চলের কেঁউটিয়া গ্রামে। …
আরও পড়ুন »চলচ্চিত্রে শ্রেষ্ঠত্বের আসনে বাংলা
নেহা চক্রবর্ত্তীঃ ইতিমধ্যেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে শ্রেষ্ট বাংলা ছবির তকমা ছিনিয়ে নিল ময়ূরাক্ষী। অতনু ঘোষের ময়ূরাক্ষী সিনেমায় বাবা ও ছেলের মানবিক দৃষ্টিকোণকে তুলে ধরেছেন পরিচালক। মুখ্য চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আসাধারণ এই মেলবন্ধন আজ জাতীয় পুরস্কারে ভূষিত। তবে শুধু শ্রেষ্ঠ চলচিত্র নয়, জাতীয় স্তরে শ্রেষ্ট অভিনেতা …
আরও পড়ুন »বল্লমের আঘাতে মৃত্যু লালগড়ের সেই বাঘের
নিজস্ব সংবাদদাতা: অত্যাধুনিক প্রযুক্তির ওপর জয়ী হল আদিম হিংসা। সিসিটিভি, ড্রোন, ফাঁদ যার নাগাল পেল না, সেই রয়্যাল বেঙ্গল টাইগারের বল্লমের আঘাতে মৃত্যু হল। পশ্চিম মেদিনীপুরের বাঘঘোরার জঙ্গলে পাওয়া গেল বাঘের দেহ। দেড়মাস ধরে লুকোচুরি খেলে বেড়ানো রায়বাহাদুরের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বনদফতরের আধিকারিরেরা ঘটনাস্থলে পৌঁছন। এরপর বাঘটির দেহ …
আরও পড়ুন »পকসো আইনে সংশোধন করবে সরকার
নিজস্ব সংবাদদাতা: কাঠুয়া ধর্ষন কাণ্ডের নির্মমতায় রাগে ফুঁসছে দেশ। এরইমাঝে পকসো আইনে সংশোধন করতে চলেছে সরকার । কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী জানিয়েছেন ১২ বছরের কম বয়সী শিশুর ধর্ষনকারীর মৃত্যুদণ্ডের আইন করা হবে। কাঠুয়া ধর্ষন কাণ্ডে আইন নিজের পথে এগোচ্ছে বলে জানান মানেকা। প্রসঙ্গত, জম্মু কাশ্মীরের ৮ …
আরও পড়ুন »বাংলার প্রাচীন সংস্কৃতি হারিয়ে যাচ্ছে,বুদ্ধিজীবীরা কি করছেন!
সুমন সেনগুপ্ত : বাবা তারকনাথের চরণে সেবা লাগে বলে আজ দশ বছর আগেও ঘরে ঘরে দরজায় এসে দাঁড়াতেন সন্ন্যাসীরা। চৈত্র মাসে এই চিত্র দেখা যেত। তাদের এক হাতে মাটির মালসা,অন্য হাতে বেতের ছড়ি। গলায় মোটা সুতোর উত্তরীয়। সাজ দেখলে মনে হবে পরিবারের কেউ মারা গেছেন। এই দেবাদিদেব মহাদেব আসলে শিব। …
আরও পড়ুন »একই পরিবারের ছয় জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী
নিজস্ব সংবাদদাতা : রামপুরহাট : পরিবারতন্ত্র অব্যাহত তৃণমূলে। গত নির্বাচনে জয়ের পর এবারও একই পরিবারে ছয়জন প্রার্থী হয়েছে রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াস পঞ্চায়েতে। তবে এবার তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াস পঞ্চায়েতে তৃণমূলের প্রতীকে একই পরিবার থেকে প্রার্থী হয়েছেন ছ’জন। পরিবারের প্রধান ছাড়াও প্রার্থী …
আরও পড়ুন »কবে হবে নির্বাচন! আদালতেই আটকে ভোটের ভবিষ্যৎ
ঈষাণিকা ভোরাই : শুক্রবার তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্টের বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। পদ্ধতিগত ত্রুটির কারন দেখিয়ে পুনরায় মামলা করার পরামর্শ হাইকোর্টের। সোমবার এই মামলার শুনানি শুনবে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের একক বেঞ্চ রায় দিয়ে জানিয়েছিল, সোমবার পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত …
আরও পড়ুন »সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মানুষ বিজেপিকে ভরসা করছে দাবি মুকুলের
নীল বণিকঃ বামেদের ডাকা ছয় ঘণ্টার বনধকে সমর্থন করা যায় না এমনটাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর দাবি, বনধ করে লাভ হয় না। উল্টে সাধারণে ভোগান্তি বাড়ে। বামেদের ডাকা বনধকে কটাক্ষ করে তিনি বলেন,বনধ ডাকার মতো শক্তি বামেদের নেই। বাম ও কংগ্রেস এই রাজ্যে সাইনবোর্ডে পরিণত হয়েছে। তার দাবি,এই …
আরও পড়ুন »মুকুলের মারাত্মক অভিযোগ
নীল বণিক : নির্বাচন কমিশন আদালত অবমাননা করছে। আদালতের নিষেধ সত্ত্বেও কমিশন তাদের ট্রেনিং-এর কাজ চালাচ্ছে বলে শুক্রবার অভিযোগ করেন মুকুল। দেখুন সেই মারাত্মক অভিযোগের ভিডিয়ো। বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন »মোদির রাজ্যে মহিলাদের চুল ধরে মারলে কী চুপ থাকতেন মমতা! প্রশ্ন অরুনাভর
দীপান্বিতা সাধুখাঁ : মমতার গণতন্ত্রের উপলব্ধি নেই, এমন সিরিয়াস মন্তব্যের পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের জন্য শ্লেষ উগরে দিয়ে তাঁকে ভাল্লুক বললেন অরুণাভ। একই সঙ্গে জানিয়ে দিলেন, বুদ্ধিজীবীদের সমালোচনাই ইঙ্গিত দিচ্ছে মমতার শেষের শুরু। আরও কি বললেন এই কংগ্রেসী আইনজীবী? দেখুন ভিডিয়ো। বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন …
আরও পড়ুন »শ্রেষ্ট বাংলা ছবি ময়ূরাক্ষী
নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে শ্রেষ্ট বাংলা ছবির তকমা ছিনিয়ে নিল ময়ূরাক্ষী। ময়ূরাক্ষীর নায়ক একজন বৃদ্ধ। একজন পিতা। তাঁর একমাত্র ছেলে বিদেশে বড় চাকরি করে। তাঁর স্ত্রী গত হয়েছেন। নিজ বাড়িতে তিনি বিচ্ছিন্ন। বড় একা। তাঁর দেখভাল করে ট্রেনিংপ্রাপ্ত এক পরিচারিকা। সেই চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী। বৃদ্ধ …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news