Breaking News
Home / TRENDING / দাউদের ডানহাত ফারুক টাকলার ভারতে প্রত্যর্পণ

দাউদের ডানহাত ফারুক টাকলার ভারতে প্রত্যর্পণ

নিজস্ব সংবাদদাতা:

ভারতে নিয়ে আসা হল দাউদ ইব্রাহিমের ডানহাত ফারুক টাকলাকে। বৃহস্পতিবার ভোরে তাকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে সৌদি আরব থেকে দেশে নিয়ে আসা হয়। ফারুক টাকলা ১৯৯৩ মুম্বই বিস্ফোরনে মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল। ফারুক টাকলার কাছে দাউদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে মনে করছে সিবিআই। ফারুককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। দুপুরের পরে ফারুককে টাডা আদালতে তোলা হবে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করতে ফারুকের কাস্টডির আর্জি জানাবে সিবিআই। ১৯৯৩ মুম্বই বিস্ফোরনের পর মুম্বই ছেড়ে পালায় টাকলা। ১৯৯৫ সালে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি হয়। এছাড়াও ফারুক টাকলার বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপরাধমূলক কাজের ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগ রয়েছে। মুম্ই বিস্ফোরনে ২৭ জন অভিযুক্ত এখনও দেশের বাইরে রয়েছে। সেক্ষেত্রে ফারুক টাকলার ভারতে প্রত্যর্পণ সিবিআইকে নতুন করে উৎসাহ জোগাবে বলে মনে করা হচ্ছে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন  

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *