প্রসেনজিৎ মাহাতো: বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিন্ধু গর্জন। প্রকাশ পাড়ুকোন, পুল্লেলা গোপীচাঁদ, সাইনা নেহাল ভারতের কিংবদন্তি ব্যাডমিন্টন তারকাদের কেউ পারেননি এই অনন্য সম্মান জিততে। সেটাই করে দেখালেন সিন্ধু। শনিবার সেমিফাইনালে চিনের চেন উফেই-কে উড়িয়ে দিয়েই লক্ষ্য ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক। আসলে তিনি জানেন ফাইনালে ওঠা আর সোনার পদক জেতার …
আরও পড়ুন »মিনি ডার্বি কোথায় হবে জেনে নিন:
প্রসেনজিৎ মাহাতো: কল্যাণীর ফুটবলপ্রেমীদের সিটবেল্ট বেঁধে বসার সময় আসছে। চলতি মরশুমে জোড়া মিনি ডার্বি হতে পারে কল্যাণীতে। জোড়া মিনি ডার্বির দিন এখনও জানায়নি আইএফএ। কিন্তু শোনা যাচ্ছে, আইএফএ কর্তারা মিনি ডার্বি যুবভারতীতে নয়, কল্যাণীতে করার তোড়জোর শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। কারণ, যুবভারতীতে মিনি ডার্বি আয়োজন করতে গেলে ডার্বির সমান …
আরও পড়ুন »হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অশোক ভট্টাচার্য
নীল রায়। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিলিগুড়ির বিধায়ক কথা মেয়র অশোক ভট্টাচার্য। রবিবার সকালে শিলিগুড়ির বাড়িতে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। শীঘ্রই বাড়িতে ডেকে পাঠানো হয় ডাক্তার। সেখানেই ইসিজির পর পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা নিশ্চিত অশোক ভট্টাচার্য হৃদরোগে ভুগছেন৷ তবে …
আরও পড়ুন »পার্থসারথি পাণ্ডার কবিতা ‘নিরুদ্দিষ্ট সম্পর্কে ঘোষণা’
নিরুদ্দিষ্ট সম্পর্কে ঘোষণা পার্থসারথি পাণ্ডা যদি কেউ ফেসবুকে না-থাকে, যদি থাকে সেলফোনও অফ; সহজে হারিয়ে ফেলি তাকে– চেঞ্জ হয় চেনা বাস-স্টপ… পুড়িয়ে ফেলেছি আত্মা ছার– নিরীশ্বর অনাবাসী ছায়; ছাই ভাসে ডুবো-দ্বীপ জলে প্রহর অশৌচ রেখে যায়।
আরও পড়ুন »মমতার পাড়ার পুজো থেকে সায়ন্তনকে আউট করলেন কার্তিক, কমল বাজেট বদলাল থিম
নীল রায়। রাজনৈতিক যুদ্ধের কারণে সংবাদের শিরোনামে এসেছিল কালীঘাট সংঘশ্রীর শারোদৎসব। সেই যুদ্ধে বিজেপির থেকে দক্ষিণ কলকাতার এই প্রাচীন পুজোটি ছিনিয়ে নিয়েছে তৃণমূল। কথা ছিল পুরনো কমিটির সিদ্ধান্ত মেনে নতুন কমিটিও পুজো সাজানোর দায়িত্বে রাখবে থিমমেকার প্রদীপ্ত কর্মকারকে। কিন্তু হঠাৎই ছন্দপতন! থিমমেকার বদল হয়ে গেল কালীঘাট সংঘশ্রীর পুজোর। সম্প্রতি …
আরও পড়ুন »রবিবারের গল্প, ‘সানাইবাদক’
উত্তম বিশ্বাস: সানাইবাদক সুধন্য সাধুখাঁ মস্ত বড় সানাইবাদক। এই কথাটি সে পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবখানেই ছড়িয়ে দিতে চায়। সে কারণে তার সানাই মোটে থামায় না সে। বিবাহ নয়, কোনও মাঙ্গলিক আচার আহ্নিকও নয় সে কেবল সুরের আনন্দেই সারাক্ষণ সানাই বাজায়। জীবনে আর কিছুই শেখেনি সুধন্য। তাকে থামাতে পারে …
আরও পড়ুন »আসানসোলে গুলি করে খুন তৃণমূল কাউন্সিলর
নীল রায়। গুলি করে খুন করা হল আসানসোলের এক তৃণমূল কাউন্সিলরকে। শনিবার মাঝরাতে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন কাউন্সিলর মহম্মদ খালিদ খান। আসানসোল পুর নিগমের ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। রাত ১২ টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঘটনাটি ঘটে কুলটি থানার বরাকরের মানবেড়িয়া এলাকায়। রাতের খাওয়াদাওয়া সেরে নিজের বাড়ির সামনেই …
আরও পড়ুন »রবিবারের কবিতা, অনন্যা বন্দ্যোপাধ্যায়
অনন্যা বন্দ্যোপাধ্যায়: নীরবতা মাখা উপত্যকা নীরবতা মাখা উপত্যকায় একা ওই চাঁদ ছাড়া আর কেউ আসে না একা ওই নদী ছাড়া আর কেউ বয় না, গায় না সেগুন শিমুলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কীভাবে জলে ছায়া এসে মেশে রোদ্দুর খেলে চিকচিকে শুকনো বিকেল শীতল হতে হতে কীভাবে কুয়াশায় আচ্ছন্ন হয় …
আরও পড়ুন »সাংগঠনিক নির্বাচনের প্রস্তুতি! রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব
জয় ঘোষ পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের সাংগঠনিক নির্বাচনের পাঠ দিতে টানা পাঁচদিন ধরে দফায় দফায় বৈঠক করবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির সাংগঠনিক নির্বাচনে বড় ধরণের গন্ডগোল এড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। টানা পাঁচদিন রাজ্যের সর্বস্তরে নেতৃত্বের সঙ্গে বিশেষ বৈঠক করবেন কেন্দ্রীয় নেতারা। ১১ সেপ্টেম্বর থেকে বুথ, মন্ডল, জেলা, …
আরও পড়ুন »শাসক, বিরোধী হলেও সম্পর্কে ভাঙন ধরেনি, জেটলির প্রয়াণে শোকাহত প্রণব
ভাস্কর মান্না: শনিবার ৬৬ বছর বয়সে প্রাক্তণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলি প্রয়াত হন। তাঁর মৃত্যুতে শোকাহত রাজনৈতিক মহল। বিজেপি সরকারের প্রথম মেয়াদে তিনি ছিলেন তৃতীয় জনপ্রিয় ব্যক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের পরে মন্ত্রিসভায় তাঁর গুরুত্ব ছিল সর্বাধিক। ভারতীয় বাণিজ্যনীতিতে জিএসটির প্রণয়ন তাঁর হাত ধরেই …
আরও পড়ুন »অন্তিম যাত্রায় অরুণ জেটলি, বিদেশের মাটিতে আবেগপ্রবণ মোদী
ভাস্কর মান্না: আজ দুপুরে নিগমবোধ ঘাটে প্রাক্তণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল ১১টায় জেটলির বাসভবন থেকে তাঁর মরদেহ বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হবে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন বিজেপি নেতারা। শনিবার দুপুর ১২:০৭ মিনিটে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজেপি নেতা অরুণ জেটলি। দীর্ঘদিন …
আরও পড়ুন »বন্যা পরিস্থিতির আভাস পেতে চালু হল “ফ্লাড অ্যালার্ট” অ্যাপ
সূর্য সরকার। উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ, বন্যার সমস্যা নতুন কিছু নয়। এ বছর দক্ষিণের জেলায় বৃষ্টি কম হলেও ভেসেছে উত্তরবঙ্গ। এবার থেকে বন্যার বিষয়ে যাবতীয় তথ্য পেতে আধুনিক ব্যবস্থা গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। ‘ফ্লাড এলার্ট’ অ্যাপ চালু করল রাজ্য সরকার। কোনও সময় বন্যা পরিস্থিতি তৈরি হলে এই অ্যাপ সতর্ক করবে ওই …
আরও পড়ুন »“মাতব্বরির জেরেই হেরেছি”, হুগলির সভায় বললেন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল
নিজস্ব সংবাদদাতা। তৃণমূল নেতাদের মাতব্বরির জেরে হুগলি জেলায় বিজেপির কাছে হারতে হয়েছে। আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। শুক্রবার শেওড়াফুলির সত্যজিৎ ভবনে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তাদের তালিকায় যেমন ছিলেন হুগলি জেলা তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতৃত্ববৃন্দ, তেমনি ছিলেন নির্বাচিত বিধায়করাও। …
আরও পড়ুন »‘দিদিকে বলো’য় মহাহাঙ্গামা, ‘থাপ্পড়ে গাল লাল করে দেব’, টিম পিকের সদস্যকে বললেন তৃণমূল বিধায়ক!
সূর্য সরকার: “থাপ্পড় মেরে গাল লাল করে দেব। কিভাবে কথা বলতে হয় শেখোনি !” শুনেই কিছুটা হতচকিত প্রশান্ত কিশোরের টিমের এক সদস্য। ফোনের ওপারে উত্তর কলকাতার এক বরিষ্ঠ তৃণমূল বিধায়ক। কিন্তু কেন ? ঘনিষ্ঠ মহলে সেই রগচটা বিধায়ক অভিযোগ করেছেন, “কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় তা এরা শেখেনি। বলা-কওয়া …
আরও পড়ুন »মূল্যবান বন্ধু হারালাম, দেশের আর্থিক উন্নতিতে উল্লেখযোগ্য অবদান ছিল: প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক: তিনি বিদেশ সফরে। এর মধ্যে প্রয়াত হলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই সংযুক্ত আরব আমিরশাহী থেকেই শোকবার্তা প্রধানমন্ত্রীর, ‘মূল্যবান বন্ধুকে হারালাম। গত কয়েক দশক ধরে ওঁকে চিনি।’ উল্লেখ্য, নোটবন্দি, জিএসটি’র মতো বড়সড় আর্থিক সংস্কারের সময়ে অর্থমন্ত্রকের দায়িত্বে সামলেছেন জেটলি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনও বিষয়ে ওঁর জ্ঞাণ ও …
আরও পড়ুন »মমতার বিরুদ্ধে গেরুয়া চাল: শোভন দক্ষিণের পর্যবেক্ষক, শিক্ষা সেলের দায়িত্বে বৈশাখী!
জয় ঘোষ: বিজেপিতে যোগদানের পর এবার শোভন-বৈশাখীকে দলের সাংগঠনিক কাজের বিশেষ দায়িত্ব দিতে চলেছে বিজেপি। শোভন চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতাকে বিজেপি কাজে লাগাবে, আগেই জানিয়েছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তেমনটাই ঘটতে চলেছে। সূত্রের খবর, শোভন-বৈশাখীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে পথে নামাতে চলেছে বিজেপি। প্রসঙ্গত, শোভন চট্টোপাধ্যায় যখন তৃণমূলে ছিলেন তখন …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news