Breaking News
Home / হেড লাইন্স (page 405)

হেড লাইন্স

পিকের নির্দেশ! বিধায়কদের কাছে পাঁচজন করে এসসি-এসটি কর্মীর নাম চাইল কালীঘাট

নীল রায়। লোকসভা নির্বাচনে তফশিলি জাতি ও তপশিলি উপজাতি ভোটে ব্যাপক ধস নেমেছে তৃণমূলের ভোট বাক্সে। তাই এবার সেই ভোটব্যাঙ্ক ফেরাতে উদ্যোগী হলেন ভোটগুরু প্রশান্ত কিশোর। সূত্রের খবর, প্রতিটি বিধানসভা থেকে পাঁচজন করে এসসি-এসটি’র জাতিভুক্ত কর্মীদের নাম দিতে বলা হল তৃণমূল বিধায়কদের। আগামী বুধবারের মধ্যে তফশিলি জাতি ও তপশিলি উপজাতি কর্মীদের নামধাম …

আরও পড়ুন »

মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট, ৩০ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে চিদাম্বরম

ওয়েব ডেস্ক: জামিনের আবেদন খারিজ হয়ে গেছিল সকালেই, এবার ৩০ আগস্ট পর্যন্ত চিদাম্বরমকে সিবিআই হেফাজতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে তীব্র অস্বস্তিতে পড়লেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। উল্লেখ্য, ফের সিবিআই বিশেষ আদালতে শুনানি হবে আগামী শুক্রবার। তবে আগামী ৫ দিন সিবিআই হেফাজতেই থাকতে হচ্ছে কংগ্রেস নেতা পি চিদম্বরমকে। সোমবার প্রথম …

আরও পড়ুন »

মাওবাদী সন্ত্রাস রুখতে বৈঠকের ডাক অমিতের, গেলেন না মমতা

সূর্য সরকার: দেশের মাওবাদী প্রভাবিত দশ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবার বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাওবাদী সমস্যা সমাধানে আগামী দিনের কর্মসূচির রূপরেখা স্থির করার পাশাপাশি বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় করতেই ওই বৈঠক ডাকা হয়েছে। কিন্তু বৈঠকে আট রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাজির হলেও যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুপস্থিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও৷ …

আরও পড়ুন »

বড় সাফল্য, ভারতে জেএমবি প্রধানকে গয়া থেকে গ্রেফতার করল এসটিএফ

ওয়েব ডেস্ক: জঙ্গি অভিযানে বড় সাফল্য কলকাতা পুলিশের। ভারতে জেএমবি’র প্রধানকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের নাম ইজাজ আহমেদ। এদিন গয়া থেকে গ্রেফতার করা হয় ইজাজ আহমেদকে। জানা গিয়েছে, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে ধৃত জঙ্গিকে। উল্লেখ্য, জামাত-উল-মুজাহিদিনের ভারত শাখার ‘আমির’ বা প্রধান ছিল ইজাজ। বোধগয়া বিস্ফোরণ, খাগড়াগড় বিস্ফোরণ সহ …

আরও পড়ুন »

জি সেভেনে মোদীর কামাল, কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব থেকে পিছু হঠলেন ট্রাম্প

ওয়েব ডেস্ক: ট্রাম্পকে পাশে বসিয়ে কামাল মোদীর। ভারতের প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, ভারত-পাকিস্তানের যাবতীয় সমস্যা দ্বিপাক্ষিক। সেখানে তৃতীয় পক্ষের প্রয়োজন নেই। প্রসঙ্গত, সোমবারই ছিল জি সেভেনের সম্মেলন। তারই ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আন্তর্জাতিক মিডিয়ার সামনে একথা ঘোষণা করেন নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের যৌথভাবে অনাহার …

আরও পড়ুন »

নির্মলার দাওয়াইয়ে চাঙ্গা বাজার, বাড়ল সরকারি ব্যাঙ্কের শেয়ার দরও

ওয়েব ডেস্ক: কাজ হল নির্মলার ওষুধে। অর্থমন্ত্রীর প্রথম দাওয়াইয়ের পর কিছুটা হলেও চাঙ্গা হল শেয়ার বাজার। সোমবার বম্বে শেয়ার বাজারের সূচক সেনসেক্স ৭৯৩ পয়েন্ট বাড়ল । অন্যদিকে ১১, ০৫০ পয়েন্ট ছাড়াল নিফটির সূচক। মনে করা হচ্ছে এফপিআই-এর থেকে অতিরিক্ত কর প্রত্যাহারের ঘোষণার ফলেই সেনসেক্সের এই লাফ। উল্লেখ্য, সোমবার এফএমসিজি ও ব্যাঙ্কের শেয়ারের …

আরও পড়ুন »

মিশন ২০২১: দেড় লক্ষ সিভিক ভলেন্টিয়ারের পাশে দাঁড়িয়ে নতুন আইন রাজ্যের

সূর্য সরকার: সিভিক ভলিন্টিয়ার নিয়ে নতুন আইন করতে চলেছে রাজ্য সরকার। বিধানসভার চলতি বর্ষাকালীন অধিবেশনেই আসতে চলেছে সিভিক ভলিন্টিয়ার বিল, ২০১৯। সূত্রের খবর, সিভিক পুলিশ বা সিভিক ভলিন্টিয়ারদের চাকরির বিষয় সুনিশ্চিত করা, আর্থিক নিরাপত্তা সহ নানা বিষয় থাকতে চলেছে এই বিলে। এই বিল বিধানসভায় পাশ হলে তারপর তা রাজ্যপালের কাছে …

আরও পড়ুন »

পিতৃপ্রতিম অগ্রজকে হারালাম

মুকুল রায়ের বিশেষ প্রতিবেদন: পলিটিশিয়ান ছিলেন না অরুণ জেটলি। তিনি ছিলেন স্টেটসম্যান। নিতান্ত পলিটিশিয়ান পরিচয়ের সীমানা ছাড়িয়ে তিনি উঠতে পেরেছিলেন অনেক ওপরে। সদা হাস্যময়, সদা স্নেহময় মানুষটির কাছে কোনও ‘আমরা-ওরা’ ছিল না। যে ব্যবহার, যে আন্তরিকতার ছোঁয়া তাঁর দলের লোক তাঁর থেকে পেত, সেই আন্তরিকতার স্পর্শ থেকে বাদ যেত না …

আরও পড়ুন »

দুর্নীতিতে অভিযুক্ত ২২ শুল্ক আধিকারিককে অবসর নিতে বাধ্য করল কেন্দ্র

ওয়েব ডেস্ক: দুর্নীতির দায়ে ২২ শুল্ক অধিকর্তাকে অবসর নিতে বাধ্য করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। উল্লেখ্য, গত জুন মাসেই দুর্নীতি ও যৌন হেনস্থার অভিযোগে অর্থমন্ত্রকের ১২ উচ্চপদস্থ আধিকারিককে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেওয়া হয়। এই পর্যায় দুর্নীতিতে অভিযুক্ত শুল্ক দফতরের ২২ জন কর্মকর্তাকে অবসর নিতে বাধ্য করল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, এই ২২ আধিকারিকের …

আরও পড়ুন »

সুপ্রিম ধাক্কা, চিদাম্বরম সিবিআই হেফাজতেই, আগাম জামিনের আবেদন খারিজ

ওয়েব ডেস্ক: বিপত্তি কাটল না প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় শীর্ষ আদালত ফের ধাক্কা খেলেন পি চিদম্বরম। সোমবার চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। এইসঙ্গে আদালত সাফ জানিয়ে দিল, সিবিআইয়ের গ্রেফতারি সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করবে না তারা। বিচারপতিদের পরামর্শ, নিম্ন আদালতে জামিনের আবেদন করুন চিদাম্বরম। গ্রেফতারির পর …

আরও পড়ুন »

মুকুলও না দিলীপও না, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তৃতীয় ব্যক্তির সন্ধানে সঙ্ঘ-বিজেপি

দেবক বন্দ্যোপাধ্যায়:                                                                                                  …

আরও পড়ুন »

করতারপুর করিডোর নিয়ে নরম অবস্থান পাকিস্তানের

ওয়েব ডেস্কঃ কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর আন্তর্জাতিক মহলে ভারতকে চাপে ফেলতে একাধিক চেষ্টা করল পাকিস্তান। এবার করতারপুর করিডোর নিয়ে পাল্টা চাল চালল ইমরান খান প্রশাসন। রবিবার ইমরান খান প্রশাসনের বিশেষ প্রতিনিধি ফিরদৌস আশিক বলেন, “করতারপুর করিডোরের কাজ সম্পূর্ণ করতে পাকিস্তান প্রতিজ্ঞাবদ্ধ। গুরু নানকের ৫৫০তম জন্মদিবসের আগে আমরা এই …

আরও পড়ুন »

জম্মুতে বাস উল্টে মৃত ৭, আহত ২৫

ওয়েব ডেস্কঃ রবিবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় যাত্রীসহ একটি মিনিবাস খাদে উল্টে যায়। এই ঘটনায় নিহত হয়েছেন ৭ জন, আহত প্রায় ২৫ জন মানুষ। জানা যায়, ওই বাসে তীর্থযাত্রীরা ছিলেন। তাঁরা সবাই তীর্থক্ষেত্র শহাদরা শরীফ যাচ্ছিলেন। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরও দুজন তীর্থযাত্রীর মৃত্যু হয়। রাজৌরি জেলা প্রশাসন …

আরও পড়ুন »

হতে পারে ভারত-পাক যুদ্ধ! আভাস দিল পাক সেনা

ওয়েব ডেস্কঃ   জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ক্রমশ অবনতি হয়েছে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক। আন্তর্জাতিক মহলে ভারতকে কোণঠাসা করতে সমস্ত রকম কূটনৈতিক তাস খেলেছে ইমরান খান। কিন্তু তারপরেও ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি ইসলামাবাদ।   তবে পাকিস্তানের সেনাবাহিনী চুপচাপ পাক অধিকৃত কাশ্মীরে তাদের গতিবিধি বাড়িয়েই …

আরও পড়ুন »

চিদম্বরমের জামিন নিয়ে আজ চূড়ান্ত রায় দেবে সুপ্রীম কোর্ট

ওয়েব ডেস্কঃ   আইএনএক্স মিডিয়া কাণ্ডে অভিযুক্ত প্রাক্তণ অর্থমন্ত্রী পি চিদম্বরমের জামিনের ব্যাপারে আজ চূড়ান্ত রায় দেবে সুপ্রীম কোর্ট।    দিল্লি হাইকোর্টে জামিনের আর্জি খারিজ হওয়ার পর সুপ্রীম কোর্টে আপিল করে চিদম্বরমের আইনজীবীরা। সোমবার বিচারপতি আর ভানুমতি ও এএস বোপান্নার বেঞ্চ এই মামলার শুনানি করবে। এর আগে স্পেশাল কোর্ট চিদম্বরমকে …

আরও পড়ুন »

বিজেপির উত্থানে বাড়ছে সিপিএম, গ্রামবাংলায় এসএফআইয়ের মিছিল ঘিরে নতুন জল্পনা!

ভাস্কর মান্না: কাটমানি ও তোলাবাজির টাকা ফেরতের দাবিতে সরব হল বাম ছাত্র সংগঠন এসএফআই। তৃণমূল জমানায় এই প্রথম আন্দোলনের ঝড় তুলতে এলাকায় সাইকেল মিছিল করে নিজেদের দাবি জানাল এসএফআইয়ের ছাত্ররা। শিক্ষার শেষে সবার কাজ চাই, এই দাবিকে সামনে রেখে রবিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুর-১নং ব্লকে সাইকেল মিছিল করে এসএফআই। এদিন …

আরও পড়ুন »