Breaking News
Home / TRENDING / রবিবারের কবিতা, অনন্যা বন্দ্যোপাধ্যায়

রবিবারের কবিতা, অনন্যা বন্দ্যোপাধ্যায়

 অনন্যা বন্দ্যোপাধ্যায়:

নীরবতা মাখা উপত্যকা

নীরবতা মাখা উপত্যকায় ‎একা ওই চাঁদ  ছাড়া আর কেউ আসে না ‎

একা ওই নদী ছাড়া আর কেউ বয় না, গায় না

‎সেগুন শিমুলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে

‎কীভাবে জলে ছায়া এসে মেশে

‎রোদ্দুর খেলে চিকচিকে শুকনো বিকেল

‎শীতল হতে হতে ‎কীভাবে ‎কুয়াশায় আচ্ছন্ন হয় ‎

এই যে গাছ পাথর ‎

মাঝে মাঝে হঠাৎ চর জেগে ওঠা

‎এসবই এক মায়া, ‎মায়াবিনী সেই সুর ‎অযথা জেগে বেড়ায় ‎

কালপুরুষ চেনায়, আকস্মিক এক ধারায় ডুবে যায়

কখনো ‎আমাকে বলে আসা আর যাওয়ার ‎বিচিত্র প্রবাহ,

‎আমাকে বলে পুনর্জন্মের কথা

যে রাত একাকিনী ‎

দুহাত ছড়িয়ে ‎আকাশে প্রবেশ করে ‎

তারই জঠরে ‎মৃত্যু বাসা বাঁধে

‎এলোকেশী দু নয়ান ‎আকুল

বাঁধা মন ‎শূন্যতা জড়িয়ে ধরে

‎নিজেকে নিস্তব্ধ ক’রে ‎জন্মের আরো গভীরে যায়

‎কাক চিল খুঁজে ফেরে

নিজের উদ্দেশে ‎বেঁচে থাকে আরও কিছু প্রহর

‎তারপর পাড়ি দেয় সীমাহীন সেই দেশে ‎

যেখানে সব রঙ এক হয়ে যায় ‎সব দেহ এক মনে মেশে।

 

নিভৃত

সে যদি হঠাৎ ফিরে আসে, দরজায় কড়া নাড়ে

জানান দেয় নিজের প্রবলতম উপস্থিতি

আমি পরবাসী

যে ঘর ছেড়ে বহুকাল আগে দিগন্তে চলে গেছি

দেখেছি আকাশের বলিরেখা

তেপান্তরের ঝর্ণা দেখেছি

দেখেছি বাঁকাপথের রকমারি আলো

ফের আমার এ রাত ফুরালো

নুতন ফুলের গন্ধে নুতন প্রহর আলো

এখানে অন্ধকার ঘন, তীব্র,কালো ‎

গায়ে গা মেখে বসে ছিল ‎

গল্প বলেছিল অর্বাচীন গাছেদের ‎

আদিম পাখির বিছানা পাতা ছিল ‎

তারা মেঘ বুনেছিল নিজেদের ঘরেতে ‎

এমন মোহময়ী বেদন জ্বালা ‎তুমি নিবারণে এলে? ‎

নাকি এলে ‎ঘর হয়ে?

‎পাহাড় হয়ে এলে? ‎

আকাশ থেকে সমুদ্রময় ‎স্মৃতির বন্যা হয়ে এলে? ‎

এলে যখন ‎নিভৃতে এলে কি?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. Joyanta Roychowdhury

    বাপ্রে…..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *