Breaking News
Home / TRENDING / মমতার বিরুদ্ধে গেরুয়া চাল: শোভন দক্ষিণের পর্যবেক্ষক, শিক্ষা সেলের দায়িত্বে বৈশাখী!

মমতার বিরুদ্ধে গেরুয়া চাল: শোভন দক্ষিণের পর্যবেক্ষক, শিক্ষা সেলের দায়িত্বে বৈশাখী!

জয় ঘোষ:

বিজেপিতে যোগদানের পর এবার শোভন-বৈশাখীকে দলের সাংগঠনিক কাজের বিশেষ দায়িত্ব দিতে চলেছে বিজেপি। শোভন চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতাকে বিজেপি কাজে লাগাবে, আগেই জানিয়েছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তেমনটাই ঘটতে চলেছে। সূত্রের খবর, শোভন-বৈশাখীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে পথে নামাতে চলেছে বিজেপি।

প্রসঙ্গত, শোভন চট্টোপাধ্যায় যখন তৃণমূলে ছিলেন তখন দক্ষিণ কলকাতা সহ গোটা দক্ষিণ ২৪ পরগণার জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন। স্বভাবতই জেলার নাড়ি-নক্ষত্র তাঁর নখদর্পণে। অন্যদিকে দক্ষিণ কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগণা জেলাতে সাংগঠনিকভাবে কিছুটা হলেও দুর্বল বিজেপি। সেকথা মাথায় রেখেই এবার এই জেলার বিশেষ পর্যবেক্ষক করা হচ্ছে শোভন চট্টোপাধ্যায়কে।

অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকাকালীন ওয়েবকুটার সভাপতি ছিলেন। ফলে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপকদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। তাই বৈশাখীকে বিজেপির শিক্ষা সেলের দায়িত্বে আনার কথা ভাবা হচ্ছে বলে দলীয় সূত্রে খবর। অপরপক্ষে বিজেপির শিক্ষা সেলের কনভেনর দীপল বিশ্বাসের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে দলের সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের কাছে। সেক্ষেত্রে তাঁকে ওই পদ থেকে সরিয়ে সেখানে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আনার কথা ভাবছে পদ্ম শিবির।

এ’বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, “সাংগঠনিক দায়িত্ব দলের একেবারে অভ্যন্তরীণ বিষয়। দল কাকে কী দায়িত্ব দেবে সেটা সাংবাদ মাধ্যমকে জানাবো না। তবে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে যখন দলে নেওয়া হয়েছে, তখন তাঁদের অভিজ্ঞতাকে বিজেপি নিশ্চই কাজে লাগবে। তবে কেন্দ্রীয় নেতৃত্বই এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *