Breaking News
Home / TRENDING / অন্তিম যাত্রায় অরুণ জেটলি, বিদেশের মাটিতে আবেগপ্রবণ মোদী

অন্তিম যাত্রায় অরুণ জেটলি, বিদেশের মাটিতে আবেগপ্রবণ মোদী

ভাস্কর মান্না:

 

আজ দুপুরে নিগমবোধ ঘাটে প্রাক্তণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল ১১টায় জেটলির বাসভবন থেকে তাঁর মরদেহ বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হবে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন বিজেপি নেতারা। শনিবার দুপুর ১২:০৭ মিনিটে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজেপি নেতা অরুণ জেটলি। দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে ৬৬ বছর বয়সে প্রয়াত হন প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি।

 

শনিবার জেটলির বাসভবনে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, অমিত শাহ, রাজনাথ সিংহ, নির্মলা সীতারামান, লালকৃষ্ণ আদবানী, মনমোহন সিংহ, রাহুল গাঁধী, সনিয়া গাঁধী, মিলিন্দ দেওরা, জেপি নড্ডা, রামবিলাস পাসোয়ান, চিরাগ পাসোয়ান, প্রকাশ জাভরেকড়, অরবিন্দ কেজরিওয়াল, যোগী আদিত্যনাথ, নবীন পট্টনায়ক, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গৌতম গম্ভীর, এস জয়শঙ্কর সহ বিভিন্ন দলের আরও অনেক নেতা।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহরিন সফরে রয়েছেন। জেটলির মৃত্যুর খবর পেয়ে তাঁর স্ত্রী ও পুত্রের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। দুজনেই মোদীকে বিদেশ সফর রদ না করার অনুরোধ করেছেন। এরপর বাহরিনে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় মোদী দুঃখে ভেঙে পড়েন। তিনি বলেন, “আমি আজ দুঃখে ভরা হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। সারাজীবন আমরা একসঙ্গে কাজ করে এসেছি। প্রতি মুহূর্তে একে অপরের সঙ্গে জুড়ে ছিলাম। একসঙ্গে অনেক সমস্যার সমাধান করেছি। যে বন্ধুর সঙ্গে এত কাজ করেছি, সে আজ ছেড়ে চলে গেল। কল্পনা করতে পারছি না আমি এখন এত দূরে বসে আছি, আর এখন আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেল। খুবই দুঃখের সময়। কিন্তু আমি একদিকে কর্তব্য আর অন্যদিকে বন্ধুর চিন্তায় জর্জরিত। আমি বন্ধু অরুণকে বাহরিনের মাটি থেকে শ্রদ্ধা জানাই। ঈশ্বর ওনার পরিবারকে ভরসা দিক।”

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *