Breaking News
Home / TRENDING / আসানসোলে গুলি করে খুন তৃণমূল কাউন্সিলর

আসানসোলে গুলি করে খুন তৃণমূল কাউন্সিলর

নীল রায়।

গুলি করে খুন করা হল আসানসোলের এক তৃণমূল কাউন্সিলরকে। শনিবার মাঝরাতে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন কাউন্সিলর মহম্মদ খালিদ খান। আসানসোল পুর নিগমের ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। রাত ১২ টা থেকে সাড়ে ১২টার মধ্যে ঘটনাটি ঘটে কুলটি থানার বরাকরের মানবেড়িয়া এলাকায়। রাতের খাওয়াদাওয়া সেরে নিজের বাড়ির সামনেই পায়চারি করছিলেন খালিদ। হঠাৎই বাইকে করে জনা-তিনেক দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি করে তাঁকে। প্রথমে কাউন্সিলরের পায়ে গুলি করা হয় এবং পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয় খালিদের বুকে। তারপরেই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মহম্মদ খালিদ। তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দলীয় কাউন্সিলেরর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। কাউন্সিলরের মৃত্যুতে তৃণমূল শিবির আঙ্গুল তুলেছে বিজেপির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে দিকেই আঙুল তুলেছে বিজেপি। পরিবারের অভিযোগ, কাউন্সিলরের ওপর হামলার ঘটনা প্রথম নয়। খালিদের ভাই মহম্মদ আরমানের দাবি, বছর তিনেক আগেও একই রকমের হামলা হয়েছিল। তবে সেইসময় প্রাণে বেঁচে যান খালিদ। তাঁদেরই তিন আত্মীয় টিঙ্কু, কাদের ও শাহিদ সেবার হামলা চালিয়েছিল। এবারও পারিবারিক দ্বন্দ্বের জেরেই কাউন্সিলর খালেদ খানকে খুন হতে হল কিনা, তা তদন্ত করে দেখছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *