ওয়েব ডেস্ক:
তিনি বিদেশ সফরে। এর মধ্যে প্রয়াত হলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই সংযুক্ত আরব আমিরশাহী থেকেই শোকবার্তা প্রধানমন্ত্রীর, ‘মূল্যবান বন্ধুকে হারালাম। গত কয়েক দশক ধরে ওঁকে চিনি।’
উল্লেখ্য, নোটবন্দি, জিএসটি’র মতো বড়সড় আর্থিক সংস্কারের সময়ে অর্থমন্ত্রকের দায়িত্বে সামলেছেন জেটলি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনও বিষয়ে ওঁর জ্ঞাণ ও বোঝার শক্তি ছিল অপরিসীম।’ মোদীর ভাষায়, ‘ওর বহু সুখের স্মৃতি আমাদের মধ্যে রয়ে যাবে, তবে চিরদিনই অভাব বোধ করব।’
সুদূর বিদেশ থেকে সতীর্থের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘শেষদিন পর্যন্ত বিজেপির সঙ্গে অরুণ জেটলির সম্পর্ক ছিল অটুট। ছাত্রনেতা হিসেবে জরুরি অবস্থায় সময় তাঁর আন্দোলন ছিল চোখেপড়ার মতো। ক্রমে দলের এক লড়াকু মুখ হয়ে উঠেছিলেন।’
এদিন প্রয়াত বিজেপি নেতার রাজনৈতিক জীবন সম্পর্কেও লেখেন মোদী। বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক দফতর সামলেছেন জেটলি। তাঁর হাত ধরেই দেশের অর্থনীতির উন্নতি হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হয়েছে, দেশের মানুষের সহায়ক আইন তৈরি হয়েছে। দেশের সংবিধান, ইতিহাস, প্রশাসন সম্পর্কে তাঁর জ্ঞান ছিল অপরিসীম। প্রাণবন্ত মানুষ ছিলেন। রাজনীতিবিদ হিসেবে তাঁর স্থান ছিল অনেক উঁচুতে। ওঁর চলে যাওয়া খুবই বেদনার। ওর স্ত্রী সঙ্গীতা ও ছেলে রোহনে সঙ্গে কথা বলে শোকজ্ঞাপণ করেছি।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news