প্রসেনজিৎ মাহাতো:
কল্যাণীর ফুটবলপ্রেমীদের সিটবেল্ট বেঁধে বসার সময় আসছে।
চলতি মরশুমে জোড়া মিনি ডার্বি হতে পারে কল্যাণীতে। জোড়া মিনি ডার্বির দিন এখনও জানায়নি আইএফএ। কিন্তু শোনা যাচ্ছে, আইএফএ কর্তারা মিনি ডার্বি যুবভারতীতে নয়, কল্যাণীতে করার তোড়জোর শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। কারণ, যুবভারতীতে মিনি ডার্বি আয়োজন করতে গেলে ডার্বির সমান খরচ।
আইএফএ কর্তাদের যুক্তি, ডার্বির মতো তো আর টিকিট বিক্রি করে খরচ তোলা সম্ভব নয় মিনি ডার্বিতে। আইএফএ–র যা আর্থিক অবস্থা, ডার্বি ও মিনি ডার্বিতে টিকিট বিক্রি করে লাভের মুখ দেখলে কিছুটা স্বস্তি। তাই কল্যাণীর ফুটবলপ্রেমীদের এই উপহার রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার। কল্যাণী স্টেডিয়ামে এখন দুদার্ন্ত পরিকাঠামো। মিনি ডার্বি আয়োজন করতে কোনও অসুবিধে হবে না। অতীতেও কঠিন সময়ে আইএফএ–কে সাহায্য করেছে কল্যাণী স্টেডিয়াম। এই স্টেডিয়াম কমিটির চেয়াম্যান নীলিমেশ রায়চৌধুরির বলেন, ‘আইএফএ এখনও লিখিত কিছু দেয়নি। আমরা তৈরি রয়েছি। আগেও মিনি ডার্বি করেছি। কোনও অসুবিধে হবে না। আমাদের ফ্লাড লাইটও তৈরি। আইএফএ চাইলে নৈশালোকে করতেই রাজি।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news