ভাস্কর মান্না:
শনিবার ৬৬ বছর বয়সে প্রাক্তণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলি প্রয়াত হন। তাঁর মৃত্যুতে শোকাহত রাজনৈতিক মহল। বিজেপি সরকারের প্রথম মেয়াদে তিনি ছিলেন তৃতীয় জনপ্রিয় ব্যক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের পরে মন্ত্রিসভায় তাঁর গুরুত্ব ছিল সর্বাধিক। ভারতীয় বাণিজ্যনীতিতে জিএসটির প্রণয়ন তাঁর হাত ধরেই হয়। তিনি কিছুদিন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলে ছিলেন। সেই সময় বিরোধীরা যখন রাফাল নিয়ে সরকারকে বিঁধছে, তখন তিনি একাই বিরোধীদের সামলে নিয়েছিলেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় বিজেপির প্রধান প্রবক্তা হিসেবে পরিচিত ছিলেন তিনি। অটলবিহারী বাজপেয়ী থেকে নরেন্দ্র মোদী দুই মন্ত্রিসভায়ই নিজেকে মেলে ধরেছিলেন জেটলি।
পেশায় আইনজীবী হলেও, অর্থমন্ত্রী হিসেবে যথেষ্ট সাফল্য পেয়েছে জেটলি। ১৭-র বেশি রাজ্যে যখন পরোক্ষভাবে ট্যাক্স ব্যবস্থা চালু, তখন ১ জুলাই ২০১৭ সালে জিএসটি চালু করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই সময় তিনি জানিয়েছিলেন, ১৫০ টিরও বেশি দেশে জিএসটি চালু রয়েছে, তাই আমার দেশেও বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নতির জন্য জিএসটি চালু করা দরকার। ২০০২ সাল থেকে ভারতে জিএসটি চালু করার চেষ্টা চালানো হচ্ছিল। কিন্তু কার্যকর করা যায়নি। ২০১১ সালে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জিএসটি চালু করা নিয়ে তৎপরতা দেখয়েছিল। কিন্তু তিনিও তা করে উঠতে পারেনি। অবশেষে মোদী সরকারের তিন বছরের মাথায় অর্থমন্ত্রী হিসেবে জিএসটি চালু করে দেখিয়েছেন জেটলি।
ভারতের উদীয়মান অর্থনীতি সম্বন্ধে অর্থনৈতিক বিশেষজ্ঞ সুকুমার ভট্টাচার্যের ১১তম প্রয়ান দিবসে এদিন কলকাতার এক আলোচনা সভায় যোগ দেন প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেখানে তিনি একদা সংসদে তাঁর জোটসঙ্গী অরুণ জেটলিকে স্মরণ করেন। তিনি বলেন, “আমরা বহু বছর একসঙ্গে কাজ করেছি। যখন আমি সরকারে তখন সে বিরোধী, আবার অটলবিহারী বাজপেয়ীর সময় সে যখন সরকারে, আমি তখন বিরোধী। কিন্তু কোনোদিন সম্পর্কের ভাঙন ধরেনি। আজ তাঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news