নিজস্ব প্রতিবেদন:
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ১০০ দিন পূরণ হয়েছে মোদী সরকারের। মোদী-২ সরকারের ১০০ দিন পূর্ন প্রসঙ্গে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “কেন্দ্র সরকার সমাজের সকল স্তরের মানুষের আশার প্রতীক। আমাদের সরকার দেশের নিরাপত্তা, উন্নয়ন এবং গরীব মানুষের কল্যাণের জন্য পর্যায়ক্রমে কাজ করে চলেছেন।” এদিন শাহের এই মন্তব্যের সমালোচনা করেন প্রাক্তণ কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
১০০ দিন পূর্ন হওয়া প্রসঙ্গে রাহুল হ্যাশট্যাগ দিয়ে শুভেচ্ছা জানিয়ে মোদীর সমালোচনা করেন। তিনি লেখেন, “#100DaysNoVikash-এ মোদী সরকারকে অভিনন্দন। গণতন্ত্র ধ্বংস হয়ে যাওয়া, সমালোচকদের চুপ করাতে সংবাদমাধ্যমকে আজ্ঞাবহ করে রাখা, নেতৃত্ব দিশা ও পরিকল্পনার ঘাটতি ঠিক করা সবচেয়ে প্রয়োজন। তবেই পাল্টাবে বিধ্বস্ত অর্থনীতির পরিস্থিতি।”
এদিন শাহও হ্যাশট্যাগ দিয়ে মোদীর প্রশংসা করে একটি টুইট করেছেন। তিনি বলেন, মোদী-২ সরকারের ১০০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে একটি ঐতিহাসিক কাজ করেছেন। যার জন্য ৭০ বছর ধরে ভারতীয়রা অপেক্ষা করেছিল। মোদী সরকার সমাজের বিভিন্ন ধরনের উন্নয়নে কাজ করে চলেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news