সূর্য সরকার।
ভোর রাতে আগুন লাগল দমদম ক্যান্টনমেন্টের বাজারে। সোমবার ভোর রাতে আচমকাই দমদম ক্যান্টনমেন্ট বাজারের মিটার বক্সের ঘরে আগুন লেগে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী। আচমকা শটসার্কিট থেকে আগুন লেগে যায় বলে প্রাথমিক অনুমান। চারশোরও বেশি দোকানের মিটার ঘর পুড়ে যায়। দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গোটা এলাকায়।
আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপরেই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে গোটা আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের এবং স্থানীয় মানুষের প্রচেষ্টায় গোটা বাজারে আগুন ছড়িয়ে পড়েনি বলেই জানা গিয়েছে। নাহলে ভয়াবহ আকার নিয়ে গোটা বাজার ভষ্মীভূত হতে পারত বলে জানিয়েছেন বাজার কমিটির সম্পাদক। তাঁর দাবি, দমদম পুরসভাকে একাধিক বার বলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁরই ফলস্বরূপ এই অগ্নিকাণ্ড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news