Breaking News
Home / TRENDING / জর্জকে হারিয়ে লিগ শীর্ষে মোহনবাগান

জর্জকে হারিয়ে লিগ শীর্ষে মোহনবাগান

প্রসেনজিৎ মাহাতো:

 

সানডে মোহনবাগান সমর্থকদের কাছে সুপার সানডে হল। ঘরের মাঠে প্রথম জয় তুলে নিল মোহনবাগান। শুধু জয়ই নয়, জর্জকে ৪–০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল সবুজ–মেরুন।

দিন যত যাচ্ছে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ খেলা নংদাম্বা নাওরেম আরও ধারালো হয়ে উঠছেন কিবু ভিকুনার হাতে পড়ে। এ দিনও ম্যাচে সেরা। দাদাদের ছাপিয়ে ছোট ভাই ম্যাচের সেরা। ম্যাচ শেষে কিবু প্রশংসা করেন নাওরেমের। এদিন শুরু থেকেই ঝড় তোল মোহনবাগান। সুহেরের পায়ে গোলের খাতা খোলে। তারপর একে একে চামোরো, নাওরেম ও ফ্রান গঞ্জালেস গোল করেন।

এই জর্জ ইস্টবেঙ্গলকে হারালেও, মোহনবাগানের বিরুদ্ধে নিষ্ক্রীয় ছিল। সেভাবে দাগ কাটতে পারেনি। মোহনবাগানের মাঝমাঠ তেল খাওয়া মেশিনের মত সচল ছিল। অর্ধের কাজ ওখানেই হয়ে গিয়েছে। দুটো উইং দিয়ে অনবরত আক্রমণ শানিয়েছে মোহনবাগান। ম্যাচ শেষে বাগান কোচ কিবু ভিকুনা বলেন, ‘দলের জয়ে খুশি। আরও উন্নতি করতে হবে। আজ আমাদের মিডফিল্ড দারুণ খেলেছে।’ নাওরেমের প্রশংসা করে কিবু বলেন, ‘নাওরেম প্রতিভাবান ফুটবলার। ও অনেক দূর যাবে।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *