Breaking News
Home / TRENDING / বিস্ফোরণে কেঁপে উঠল ডালহৌসি চত্বর

বিস্ফোরণে কেঁপে উঠল ডালহৌসি চত্বর

সূর্য সরকার।

বিস্ফোরণে কাঁপলো কলকাতা! রবিবার সন্ধ্যে পৌনে ৬’টা নাগাদ আচমকা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালা ডালহৌসী চত্বরের স্টিফেন হাউসের সামনে।‌ স্টিফেন হাউসের সামনে মাটির তলায় থাকা সিইএসসির তারের বক্সের মধ্যে বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় স্টিফেন হাউসের সামনের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তায় গর্ত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে তদন্তের পর পুলিশ জানিয়েছে, ইলেকট্রিক্যাল তারের মধ্যে শটসার্কিটের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে ।

এদিকে আচমকা এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, দমকলবাহিনী, সিইএসসি। বিস্ফোরণ কিভাবে হত তা দেখতে চলে আসে বম্ব স্কোয়াডও। খবর পেয়ে সেখানে চলে আসেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মাও । তিনিও ঘটনাস্থল পরিদর্শনের পর জানিয়েছেন, কি কারণে বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছে জল দেয়। তারপরই সেখান থেকে তার পােড়ার গন্ধও ছড়াতে থাকে।

প্রসঙ্গত, কিছুদিন আগে ট্যাংরায় ডিসি দে রােড এবং গােবিন্দ খটিক রােডের আশপাশে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি নিকাশি নালার কাছে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। তদন্তে জানা যায়, প্রাচীন নিকাশি নালায় জমে থাকা মিথেন গ্যাসই বেরােতে না পেরে পর পর বিস্ফোরণ ঘটে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *