Breaking News
Home / TRENDING / উত্তরে ভারী, দক্ষিণে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর

উত্তরে ভারী, দক্ষিণে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর

সূর্য সরকার:

 

নিম্নচাপের অবস্থান বদল হয়েছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা ঘূর্ণাবর্তের উপর দিয়ে ডালটনগঞ্জ, বাঁকুড়া, ক্যানিং হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে।

 

আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

 

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশী থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ২১.১ মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য কোন সতর্ক বার্তা নেই পশ্চিমবঙ্গের উপকূলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *