ওয়েব ডেস্কঃ
সুইস ব্যাংকে ভারতীয়দের অ্যাকাউন্টের প্রথম কিস্তির লেনদেন ভারত সরকারকে পাঠাল সুইজারল্যান্ড সরকার। ব্যাংক ও সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সি আধিকারিকেরা ওই লেনদেনের পরিমাণ খতিয়ে দেখছে। জানা গিয়েছে, ওই লেনদেনের বেশিরভাগটাই গত বছর বন্ধ করে দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত।
২০১৮ সালে সুইস ব্যাংকগুলিতে একদিনের জন্য চালু ছিল, এমন ব্যাংক অ্যাকাউন্ট গুলির যাবতীয় লেনদেনের বিস্তারিত তথ্য ভারত সরকারের হাতে এসেছে। ফলে এই তথ্য বিশ্লেষণ করে যারা কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা পাঠিয়েছে, তাদের বিরুদ্ধে এখনই কড়া ব্যবস্থা নিতে পারবে সরকার। সূত্রের খবর, ওই অ্যাকাউন্টগুলোর লেনদেনের তথ্য আমানত, মানিট্রান্সফার, বিনিয়োগ থেকে পাওয়া লাভের অর্থ এখন সরকারের হাতে। ফলে সরকার মনে করলে এখনই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে।
তবে ব্যাংক আধিকারিকদের দাবি, সুইস ব্যাংকের যে তথ্য ভারতকে দেওয়া হয়েছে, তার বেশিরভাগই রয়েছে ব্যবসায়ীদের অ্যাকাউন্ট। ফলে এখনই তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নিলে, ব্যবসায়ীদের কোপের মুখে পড়তে পারে সরকার। আবার এখন যেভাবে অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে তাতে করে ব্যবসায়ীদের চটানো ঠিক হবে না বলে মনে করছে অর্থনীতিবিদদের একাংশ। তবে কী অভিযুক্ত ব্যবসায়ীরা রেহাই পাবেন? এপ্রসঙ্গে এক সরকারি আধিকারিক বলেন, সময় বুঝে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সুইস ব্যাংকে ভারতীয়দের জমানো টাকার পরিমাণ দিন দিন ক্রমশ কমছে। ২০০৬ সালে সুইস ব্যাংকে ভারতীয়দের মোট ২৩০০০ কোটি টাকা জমা ছিল। ২০১৮ সালে তা উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়ায় ৬৭৫৭ কোটি টাকা। এই টাকার পরিমাণ কমার মূল কারণ হিসেবে ব্যাংকের আধিকারিকরা জানিয়েছেন, মোদী সরকারের করা অর্থনীতি ও নোট বাতিলের জন্যই ভারতীয়রা ভয়ে সুইস ব্যাংকে টাকা রাখার সাহস পাচ্ছেন না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news