Breaking News
Home / TRENDING / রবিবারের কবিতা, সৌভিক বন্দ্যোপাধ্যায়

রবিবারের কবিতা, সৌভিক বন্দ্যোপাধ্যায়

 সৌভিক বন্দ্যোপাধ্যায়

তোমার গায়ের রঙ

দিল্লি ইউনিভার্সিটির নর্থ ক্যাম্পাসে, শ্রিয়া মিশ্রা মার্গ পেরিয়ে
ছিপছিপে হাওয়ার মত যে মেয়েটি হেঁটে যেত পড়ন্ত বিকেলে
তার নাম ছিল রাধা, একদিন তুমি তাকে
বৃন্দাবনের টিকিট এগিয়ে দিয়েছিলে, মনে পড়ে?
আজ এক আলোযুগ পরে, গোধূলির পাখিরা
ঠোঁটে করে খবর নিয়ে এল
দিক ভুল করে সে আজ চলে গেছে ফিলাডেলফিয়ায়
শহরের উঁচু উঁচু মনখারাপ তোমাকে গিলে খেল এই এতকাল
স্নাইপারের ক্রমাগত নিশানায় থাকতে থাকতে
তোমার গায়ের রঙ নীল হয়ে গেছে—

তুমি এইভাবে আজীবন অভিশপ্ত কৃষ্ণ হয়ে আছ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *