নিজস্ব প্রতিবেদন:
ধর্মনিরপেক্ষতা ও হিন্দুত্ব নিয়ে নিজের পার্টিকেই কাঠগড়ায় তুললেন কংগ্রেস সাংসদ শশী তারুর। দেশের ধর্ম নিরপেক্ষতা রক্ষার দায়িত্ব কংগ্রেসের নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
রবিবার নয়াদিল্লিতে নিজের লেখা ‘দ্য হিন্দু ওয়ে, অ্যান্ড ইন্ট্রোডাকশন হিন্দুস্তান’ বই প্রকাশ করেন তারুর। সেই বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের বর্তমান শাসকরা হিন্দুত্বকে বিকৃত করছেন। ভোটে ফায়দা তোলার জন্যই তাঁরা একাজ করছেন। হিন্দি বলয়ে ভোটে জিততে গেলে সংখ্যাগুরুদের তোষণ করতে হবে এই ধারণা ভুল। এতে কংগ্রেস একদিন শেষ হয়ে যাবে। নিজের আদর্শে অটল থাকা উচিত।”
তারুরের এই মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কংগ্রেসের নেতাদের মতে, তারুর আসলে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেছেন। অপরদিকে বিজেপির নেতাদের যুক্তি, তারুর আসলে পরোক্ষে কংগ্রেসেরই সমালোচনা করেছেন। হয়তো ভুল করে কংগ্রেসেরই আসল রূপ তারুরের মন্তব্যে উঠে এসেছে। কেননা এর আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের সময় আমরা দেখেছি, হিন্দু বলয়ের ভোট নিজের দিকে টানার জন্য মন্দিরে মন্দিরে ঘুরেছেন রাহুল গাঁধী। এমনকি রাজস্থানে যজ্ঞ পর্যন্ত করেছে কংগ্রেসের নেতারা। এসব করে বিধানসভা ভোটে পার হয়ে গেলেও লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তাই কী শশী এটা বোঝাতে চেয়েছেন, হিন্দুত্বের মন পেতে গিয়েই কংগ্রেস একদিন শেষ হয়ে যাবে? প্রশ্ন উঠছে, এরকম ভবিষ্যতবাণী কী আসলে কংগ্রেসকেই সতর্ক করা? এর উত্তর সময়ই বলবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news