Breaking News
Home / TRENDING / ১১ সেপ্টেম্বর শুভেন্দু-শোভনকে হাজিরার নোটিশ সিবিআইয়ের

১১ সেপ্টেম্বর শুভেন্দু-শোভনকে হাজিরার নোটিশ সিবিআইয়ের

নীল রায়।

এবার সিবিআই তলব পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে। নারদাকান্ডে গলার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে ডেকে পাঠানো হয়েছে তাঁদের। শুভেন্দু অধিকারী ও শোভন চট্টোপাধ্যায়কে ১১ সেপ্টেম্বর হাজিরার নোটিশ পাঠিয়েছে তাঁরা। গত কয়েকদিন ধরেই নারদা কাণ্ডে অভিযুক্তদের কণ্ঠস্বর নমুনার সংগ্রহের পালা চলছে নিজাম প্যালেসে। ঘটনাচক্রে, শুভেন্দু অধিকারী ও প্রাক্তন মেয়রকেও নারদা ফুটেজে হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছিল। ২০১৬ সালের বিধানসভা ভোট চলাকালীন ১৪ মার্চ আচমকাই প্রকাশ পায় নারদা কান্ডের ফুটেজ। তাতে এক ঝাঁক তৃণমূল নেতাদের হাত পেতে টাকা নেওয়ার দৃশ্য প্রকাশ্যে আসে।

ইতিমধ্যে মদন মিত্র, সৌগত রায়, সুব্রত মুখোপাধ্যায় নিজাম প্যালেসে গিয়ে নিজেদের কন্ঠস্বরের নমুনা সিবিআইকে দিয়ে এসেছেন। গত শুক্রবার আচমকাই সিবিআই হানা দেয় প্রাক্তন ডেপুটি মেয়র তথা খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদের বাড়িতে। পরে জানা যায় অসুস্থ ইকবালের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতেই তাঁর বাড়িতে গিয়েছিল সিবিআই। শোভন চট্টোপাধ্যায়কে ৩১ আগস্ট তলব করেছিল সিবিআই। কিন্তু সেবার তিনি না যাওয়ায় আবারও তাঁকে নোটিশ ধরানো হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *