Breaking News
Home / হেড লাইন্স (page 385)

হেড লাইন্স

হাইকোর্ট রক্ষাকবচ তুলতেই তৎপর সিবিআই, নোটিশ দিয়ে তলব রাজীবকে

ওয়েব ডেস্ক: হাইকোর্ট রক্ষাকবচ প্রত্যাহার করতেই রাজীব কুমারের বাসভবনে নোটিস দিতে হাজির হল সিবিআই। শুক্রবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ সিবিআইয়ের একটি তদন্তকারী দল এডিজি সিআইডি রাজীব কুমারের সরকারি বাসভবন, ৩৪ পার্ক স্ট্রিটে পৌঁছন। সূত্রে খবর, তাঁকে অবিলম্বে সিবিআই দফতরে পৌঁছতে বলা হয়েছে ওই নোটিসে। এদিকে সিবিআই রাজীবের বাড়িতে হানা দিতে …

আরও পড়ুন »

শেষতক বাড়ছে বেতন, রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক ১৭,৯৯০, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: অবশেষে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের সুপারিশ মেনে নেওয়ার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের কর্মীদের ন্যূনতম বেসিক মাইনে বাড়িয়ে করা হল ১৭, ৯৯০। ৬ লক্ষ …

আরও পড়ুন »

ইসরোর পাশে দাঁড়িয়ে এবার বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনে মাঠে নামল নাসা

ওয়েব ডেস্ক: এবার ইসরোর পাশে দাঁড়াল নাসা। ভারতীয় মহাকাশ সংস্থার পাশে দাঁড়িয়ে বিখ্যাত মার্কিন সংস্থাটিও বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা শুরু করল। প্রসঙ্গত, বিক্রমের খোঁজ পেতেই তার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। এখন চাঁদের যেখানে বিক্রম রয়েছে সেখানে সূর্যের আলো রয়েছে। তাই বিজ্ঞানীদের আশা বিক্রমের গায়ে লেপ্টে …

আরও পড়ুন »

“রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহারের পর কী করবেন মুখ্যমন্ত্রী?” খোঁচা দিলীপের

নীল রায়। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ কলকাতা হাইকোর্ট প্রত্যাহার করার পরেই আক্রমণের ঝাঁঝ বাড়ালো বিজেপি। শুক্রবার কোর্টের রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “রাজীব কুমারের রক্ষাকবচ উঠে যাওয়া মানে তৃণমূল কংগ্রেসের বিপদ বাড়ল। এটা রাজীব …

আরও পড়ুন »

রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের, গ্রেফতার করতে পারে সিবিআই

নীল রায়। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি মধুমতী মিত্র জানিয়ে দেন, সিবিআই চাইলে তদন্তের স্বার্থে রাজীব কুমারকে গ্রেফতারও করতে পারে। শীর্ষ আদালত আরও জানিয়ে দিয়েছে, রাজীব কোনও বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন না। তাঁর ক্ষমতাবলে তিনি তদন্ত এড়িয়ে যেতে পারেন না। …

আরও পড়ুন »

রণক্ষেত্র বাম যুবদের নবান্ন অভিযান, মাথা ফাটল পুলিশের, আহত বেশ কয়েকজন

ওয়েব ডেস্ক: বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান রণক্ষেত্রের চেহারা নিল। ধুন্ধুমার মল্লিকফটক এলাকা। ঘটনার জেরে মাথা ফাটল পুলিশের। অভিযোগ, আন্দোলনকারীদের ছোড়া ইটেই ওই পুলিশ অফিসারের মাথা ফেটেছে। অপরপক্ষে পুলিশের বেপরোয়া লাঠিচার্জে বেশ কয়েকজন আন্দোলনকারী জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। এইসঙ্গে কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। রাজ্যে শিল্প ও …

আরও পড়ুন »

এবার নীরবের ভাই নেহাল মোদীর বিরুদ্ধে ইন্টারপোল জারি করল রেড কর্নার

ওয়েব ডেস্ক: এবার নীরব মোদীর ভাই নেহাল মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল। পঞ্জাব ব্যাঙ্ক আর্থিক কেলেঙ্কারি মামলায় অন্যতম অভিযুক্ত এই নেহাল। তদন্তকারীদের মতে ব্যাঙ্ক প্রতারণায় মূল ষড়যন্ত্রকারী নেহাল। উল্লেখ্য, ১৪০০ কোটি টাকার কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত নীরব মোদীর ভাই নেহাল মোদী। গোয়েন্দারা মনে করছেন, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন নেহাল। …

আরও পড়ুন »

বেহালায় আক্রান্ত বিজেপি নেতা, অভিযুক্ত তৃণমূল

সূর্য সরকার। বেহালা পূর্বের বিজেপি কর্মী প্রসেনজিৎ ঘোষ আক্রান্ত তৃণমূলের হাতে, এমনটাই অভিযোগ। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটে নাগাদ তাঁর বাড়িতে তিনজন দুষ্কৃতী আসে মুখে কাপড় পরা অবস্থায়। তাঁরাই বাড়িতে আগুন লাগাবারও চেষ্টা চালায় বলে অভিযোগ। প্রসেনজিৎ রাত সাড়ে তিনটে নাগাদ শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে দেখে তাঁর গেটের সামনে আগুন …

আরও পড়ুন »

প্রমাণ লোপাট করতে স্পেনে গিয়েছে রবার্ট বঢরা, আদালতে দাবি করল ইডি

নিজস্ব প্রতিবেদন:   ব্যবসায়িক কাজের নাম করে প্রিয়াঙ্কা গাঁধী বঢরার স্বামী রবার্ট বঢরা প্রমান লোপাট করত স্পেনে গিয়েছে বলে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)। বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতে ইডি দাবি করে, রবার্ট বঢরার বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির প্রমাণ লোপাট করতেই তিনি স্পেনে গিয়েছেন।   আদালতকে একটি নোটিশ দিয়ে ইডি অফিসার …

আরও পড়ুন »

১০০ দিনে ট্রেলার দেখিয়েছি, পুরো সিনেমা এখনও বাকি; ঝাড়খণ্ডের সভায় মোদী

নিজস্ব প্রতিবেদন: গত সপ্তাহে কেন্দ্রের এনডিএ সরকারের ১০০ দিন পূর্ন হয়েছে। এপ্রসঙ্গে বৃহস্পতিবার ঝাড়খণ্ডের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এই তো সবে শুরু হয়েছে। এখনও ৫ বছর বাকি রয়েছে।” এদিন রাঁচির সভা থেকে মোদী বলেন, “উন্নয়ন ও তা পূরণ করা আমাদের প্রধান লক্ষ্য। প্রথম ১০০ দিনে আমরা মানুষের …

আরও পড়ুন »

বাগানের ম্যাচ দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা

প্রসেনজিৎ মাহাতো:   ইচ্ছে ছিল প্রিয় দলের খেলা দেখতে মাঠে যাবেন। তবে মাঝ রাস্তায় এভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি টিটাগড়ের ১৯ বছরের মোহনবাগান সমর্থক ভিকি পাখিরা।    ব্যারাকপুর–টিটিগড় ষ্টেশনের মাঝে রেললাইনের পোস্টে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন ভিকি। মাথায় গুরুতর আঘাত পান। চিকিৎসার জন্য মেডিকেল হাসপাতাল …

আরও পড়ুন »

টালিগঞ্জের পর হরিদেবপুর! থানাতেই ফের আক্রান্ত পুলিশ

সূর্য সরকার। থানায় বাড়িওয়ালা – ভাড়াটে বচসা মেটাতে গিয়ে আক্রান্ত হতে হলো কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মীকে। হরিদেবপুর থানার পুলিশ অভিযুক্ত হামলাকারীর খোঁজ শুরু করেছে। প্রসঙ্গত, এই প্রথম নয়, কয়েক সপ্তাহ আগেই টালিগঞ্জ থানায় আক্রান্ত হয়েছিলেন পুলিশকর্মীরা। সেই ঘটনা নিয়ে রীতিমতাে আলােড়ন পড়ে যায়। এরপর আবারও থানার মধ্যে পুলিশের উপর এই …

আরও পড়ুন »

বিভাজনের রাজনীতিতে বিজেপি-তৃণমূল সমগোত্রীয়, দাবি সোমেনের

নীল রায়। বিভাজনের রাজনীতিতে তৃণমূল ও বিজেপিকে একই আসনে বসালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বৃহস্পতিবার ধর্মতলা রানী রাসমণি সরণিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দ্বারা আয়োজিত জনসভায় এমনটাই বললেন তিনি। সোমেন বলেন, “ধর্মের ভিত্তিতে ভোট বাংলায় কখনও হয় বলে আমি শুনিনি বা দেখিনি। আমরা জানতাম বিহার বা উত্তরপ্রদেশে এইসব সংস্কৃতি রয়েছে। …

আরও পড়ুন »

বেকসুর খালাস লালু আলম! মুখ্যমন্ত্রীর ভুমিকা নিয়ে প্রশ্ন সেলিম-মান্নানের

নীল রায়। ৯০-এর দশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় বেকসুর খালাস লালু আলম। তিন দশকের পুরোনো মামলায় এমন রায়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা কটাক্ষই করল কংগ্রেস ও সিপিএম। মামলা খারিজ হয়ে যাওয়া নিয়ে প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, “ওই সময় ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হয়েছিল। বামফ্রন্ট জামানায় …

আরও পড়ুন »

তৃণমূলের হাতে নিহত কর্মীদের জন্য তর্পণ করবেন নাড্ডা

জয় ঘোষ। পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষে বিজেপির যে সমস্ত কর্মীরা খুন হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে মহালয়ার দিন গঙ্গায় তর্পণ করতে পারেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। এমনই অনুরোধ রাজ্য বিজেপি নেতাদের পক্ষ থেকে করা হয়েছে তাঁর কাছে। জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বিজেপির সদর দপ্তরের সাংবাদিক বৈঠকে …

আরও পড়ুন »

সন্ধে সাতটায় সাংবাদিক বৈঠকে ধোনি, তুঙ্গে অবসরের জল্পনা

ওয়েব ডেস্ক: আজ সন্ধে সাতটায় সাংবাদিক বৈঠক ডেকেছেন এমএস ধোনি। তাহলে কি এবার অবসর নিতে চলেছেন? তেমনটাই আশঙ্কা করছেন অনেকেই। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। উল্লেখ্য, অনেকে মনে করেছিলেন বিশ্বকাপের পর অবসর নেবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কিন্তু তা করেননি তিনি। এরপর বিসিসিআইয়ের কাছ থেকে দু’মাসের ছুটি …

আরও পড়ুন »