Breaking News
Home / TRENDING / হাইকোর্ট রক্ষাকবচ তুলতেই তৎপর সিবিআই, নোটিশ দিয়ে তলব রাজীবকে

হাইকোর্ট রক্ষাকবচ তুলতেই তৎপর সিবিআই, নোটিশ দিয়ে তলব রাজীবকে

ওয়েব ডেস্ক:

হাইকোর্ট রক্ষাকবচ প্রত্যাহার করতেই রাজীব কুমারের বাসভবনে নোটিস দিতে হাজির হল সিবিআই। শুক্রবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ সিবিআইয়ের একটি তদন্তকারী দল এডিজি সিআইডি রাজীব কুমারের সরকারি বাসভবন, ৩৪ পার্ক স্ট্রিটে পৌঁছন। সূত্রে খবর, তাঁকে অবিলম্বে সিবিআই দফতরে পৌঁছতে বলা হয়েছে ওই নোটিসে।

এদিকে সিবিআই রাজীবের বাড়িতে হানা দিতে পারে এই আশঙ্কায় আগে থেকেই ৩৪, পার্ক স্ট্রিটে কলকাতা পুলিশের বড়সড় বাহিনী মোতায়েন ছিল।

প্রসঙ্গত, এদিন সকালেই রাজীবের উপর থেকে রক্ষাকবচ তুলে নেয় কলকাতা হাইকোর্ট। স্বভাবতই এতে করে রাজীব কুমারকে গ্রেফতার করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর কোনও বাঁধা রইল না। সেই মতো সিবিআইকে তৎপর হতেও দেখা গেল। আজ বা কাল জিজ্ঞাসাবাদের পর রাজীবকে গ্রেফতার করতে পারে সিবিআই এমনটাই অনুমান করছেন বিশেষজ্ঞরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *