Breaking News
Home / TRENDING / প্রমাণ লোপাট করতে স্পেনে গিয়েছে রবার্ট বঢরা, আদালতে দাবি করল ইডি

প্রমাণ লোপাট করতে স্পেনে গিয়েছে রবার্ট বঢরা, আদালতে দাবি করল ইডি

নিজস্ব প্রতিবেদন:

 

ব্যবসায়িক কাজের নাম করে প্রিয়াঙ্কা গাঁধী বঢরার স্বামী রবার্ট বঢরা প্রমান লোপাট করত স্পেনে গিয়েছে বলে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)। বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতে ইডি দাবি করে, রবার্ট বঢরার বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির প্রমাণ লোপাট করতেই তিনি স্পেনে গিয়েছেন।

 

আদালতকে একটি নোটিশ দিয়ে ইডি অফিসার ডিপি সিংহ বলেন, রবার্ট বঢরা সঠিক নোটিশ না দিয়েই বিদেশে গিয়েছেন। এমনকি আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থাকেও তিনি এব্যাপারে কিছু জানাননি। এমনকি তাঁর এই সফরে ব্যবসায়িক বলে কোনো উল্লেখ নেই।

 

গত বছর বিদেশে অবৈধ আর্থিক লেনদেনের দায়ে রবার্ট বঢরা ও তাঁর সঙ্গী মনোজ অরোরার বিরুদ্ধে মামলা রুজু করে ইডি। এনিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসে হাজিরাও দেন রবার্ট বঢরা। এই ঘটনায় মনোজকে গ্রেফতার করলেও, রবার্টকে গ্রেফতার করতে পারেনি ইডি। এছাড়া তাঁর বিরুদ্ধে রয়েছে জমি কেলেঙ্কারির মামলা। এর আগে কিছুদিনের জন্য সিবিআইয়ের বিশেষ আদালত তাঁর বিদেশ ভ্রমণের উপর স্থগিতাদেশ জারি করে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *