Breaking News
Home / TRENDING / “রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহারের পর কী করবেন মুখ্যমন্ত্রী?” খোঁচা দিলীপের

“রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহারের পর কী করবেন মুখ্যমন্ত্রী?” খোঁচা দিলীপের

নীল রায়।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ কলকাতা হাইকোর্ট প্রত্যাহার করার পরেই আক্রমণের ঝাঁঝ বাড়ালো বিজেপি। শুক্রবার কোর্টের রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “রাজীব কুমারের রক্ষাকবচ উঠে যাওয়া মানে তৃণমূল কংগ্রেসের বিপদ বাড়ল। এটা রাজীব কুমারের থেকেও তৃণমূলের রাজনৈতিক বিপদ বেশি।”

মেদিনীপুরের সাংসদ বলেন, “রাজীবকে বাঁচাতে সেবার তাঁর বাড়িতে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ধরনায় বসে পড়েছিলেন। এবার কী করবেন মমতা?” প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি রাজীব কুমারের বাড়িতে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। সেই সময় কলকাতা পুলিশ চরম হেনস্থা করেছিল তাঁদের। কলকাতা পুলিশের তৎকালীন কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই কথাই স্মরণ করিয়ে তৃণমূল নেত্রীকে খোঁচা দেন বিজেপি সভাপতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *