Breaking News
Home / TRENDING / এবার নীরবের ভাই নেহাল মোদীর বিরুদ্ধে ইন্টারপোল জারি করল রেড কর্নার

এবার নীরবের ভাই নেহাল মোদীর বিরুদ্ধে ইন্টারপোল জারি করল রেড কর্নার

ওয়েব ডেস্ক:

এবার নীরব মোদীর ভাই নেহাল মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করল ইন্টারপোল। পঞ্জাব ব্যাঙ্ক আর্থিক কেলেঙ্কারি মামলায় অন্যতম অভিযুক্ত এই নেহাল। তদন্তকারীদের মতে ব্যাঙ্ক প্রতারণায় মূল ষড়যন্ত্রকারী নেহাল। উল্লেখ্য, ১৪০০ কোটি টাকার কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত নীরব মোদীর ভাই নেহাল মোদী। গোয়েন্দারা মনে করছেন, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন নেহাল।

একটি সংবাদপত্র সূত্রে জানা যাচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অনুরোধে নেহাল মোদীর বিরুদ্ধে রেড কর্নার জারি করেছে ইন্টারপোল। তদন্তকারীদের বক্তব্য, নেহালের বিরুদ্ধে প্রধান দুটি অভিযোগ হল ভুয়ো নথি তৈরি করা এবং তথ্য প্রমাণ লোপাট করা। তদন্তে উঠে এসেছে, নীরব মোদীর সংস্থায় নকল ডিরেক্টর বানিয়ে, কর্মচারীদের ভয় দেখিয়ে ভুয়ো নথিতে সই করিয়ে নিতেন নেহাল। প্রসঙ্গত, গত ১৪ অগস্ট, নেহালের প্রত্যার্পণ নিয়ে মামলা ওঠে মুম্বইয়ের বিশেষ আদালতে। সেই সময় তাঁকে দেশে ফেরানোর আবেদন জানান ইডির আইনজীবী। এরপর আদালতের নির্দেশ মুখবন্ধ খাম পৌঁছে দেওয়া হয় বিদেশমন্ত্রকে।

এদিকে মামলার মূল অভিযুক্ত নীরব মোদী রয়েছেন লন্ডনের জেলে। নীরবের প্রত্যার্পণের জন্যও সব রকমের আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন ইডি ও সিবিআইয়ের তদন্তকারীরা। এই মামলার আরও এক অভিযুক্ত তথা নীরব মোদীর মামা মেহুল চোক্সী অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নিয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। মেহুলের প্রত্যার্পণের মামলা চলছে বম্বে হাইকোর্টে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *