ওয়েব ডেস্ক:
আজ সন্ধে সাতটায় সাংবাদিক বৈঠক ডেকেছেন এমএস ধোনি। তাহলে কি এবার অবসর নিতে চলেছেন? তেমনটাই আশঙ্কা করছেন অনেকেই। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। উল্লেখ্য, অনেকে মনে করেছিলেন বিশ্বকাপের পর অবসর নেবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কিন্তু তা করেননি তিনি। এরপর বিসিসিআইয়ের কাছ থেকে দু’মাসের ছুটি চেয়ে নেন মাহি। সে কারণেই ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে দেখা যায়নি।
এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণাও হয়ে গিয়েছে। সেখানেও ধোনিকে দলে রাখেনি বিসিসিআই। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে আজ ধোনি অবসর নিলে অবাক হওয়ার কিছু নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news