Breaking News
Home / TRENDING / বাগানের ম্যাচ দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা

বাগানের ম্যাচ দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা

প্রসেনজিৎ মাহাতো:

 

ইচ্ছে ছিল প্রিয় দলের খেলা দেখতে মাঠে যাবেন। তবে মাঝ রাস্তায় এভাবে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি টিটাগড়ের ১৯ বছরের মোহনবাগান সমর্থক ভিকি পাখিরা। 

 

ব্যারাকপুর–টিটিগড় ষ্টেশনের মাঝে রেললাইনের পোস্টে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন ভিকি। মাথায় গুরুতর আঘাত পান। চিকিৎসার জন্য মেডিকেল হাসপাতাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে ডাক্তার না থাকায় তাঁকে দক্ষিণ কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়ায় অবস্থা খুব একটা ভালো নয় তাঁর। আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। অবস্থা সঙ্কটজনক। মোহনবাগানের হারের খবর জানেন না তিনি। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *